মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে মিরসরাইয়ে যুব মহিলা লীগের বিক্ষোভ
প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে মিরসরাইয়ে যুব মহিলা লীগের বিক্ষোভ
মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ ওরফে চাঁদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে। মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুলসুমা চম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিনা পারভীন হোসেন, হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের সদস্য এডভোকেট ফাতেমা নার্গিস হেলনা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লিজা আক্তার, জাহেদা বেগম, নুরহাজান বেগম ও লাকী আক্তার। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ ওরফে চাঁদের যথোপযুক্ত বিচারের দাবী জানান।





করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩