শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » কৃষি » রাতের আঁধারে মাটিরাঙ্গায় ফলদ বাগানের গাছ কাটার অভিযোগ
প্রথম পাতা » কৃষি » রাতের আঁধারে মাটিরাঙ্গায় ফলদ বাগানের গাছ কাটার অভিযোগ
রবিবার ● ১৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতের আঁধারে মাটিরাঙ্গায় ফলদ বাগানের গাছ কাটার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা তবলছড়িতে রাতের অন্ধকারে ওসমান বাগান নামে পরিচিত ৪৫একর সৃজিত ফলদ বাগানের পেপেঁ, আম, আনার, খেজুর গাছসহ বেশ কিছু চারা গাছ, দূর্বৃত্ত কর্তৃক কাটার অভিযোগ উঠেছে।
বুধবার(১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার তবলছড়ি ঝর্ণাটিলা কাঠালমনি পাড়া সড়কের প্রায় ৩’শ গজ ভেতরে ফলদ বাগানে এই তান্ডব চালায় দূর্বৃত্তরা। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ চাষী।
সরেজমিনে দেখা যায়, পেঁপে চারাসহ বেশ কিছু, আম, খেজুর, আনার, মাল্টা গাছ কাটা। রাতের আঁধারে এভাবে বাগান কেটে ফেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। দুর্বৃত্তদের খুজে বের করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ওই রাতে পাহাড়ারত বাগানের কেয়ারটেকার(শ্রমিক) ময়ূর জ্যোতি ত্রিপুরা বলেন, আমরা ৬জন কেয়ারটেকার রাতে এই ফলদ বাগানটি নিয়মিত পাহারা দেই। গত রাতে ৩জন ছুটিতে ছিলো। সন্ধ্যার পর ২৫জন দূর্বৃত্ত আমাদের ৩জনকে মোবাইল ফোন কেড়ে নিয়ে পাশের এক টিলার উপর বেঁধে রাখে। তারা ২/৩ঘন্টাব্যাপী বাগানের গাছ কাটে। ঘরের ভেতরে থাকা সোলার, ব্যাটারী ও অন্যান্য মালামাল নিয়ে চলে যাওয়ার পথে আমাদের বাঁধন গুলি খুলে দেয়। আমরা রাত ১১টার দিকে বাড়িতে ফিরে ওসমান গনিকে বাগানের গাছ কাটার বিষয় জানাই।
বাগানের দাবিদার
তবলছড়ির মোল্লাবাজার এলাকার বাসিন্দা মোঃ ওসমান গনি বলেন, গত দুই বছর আগেও দুর্বৃত্তরা বাগানের বেশ কিছু গাছ কেটে দিয়েছে, ঘরের টিনের বেড়া ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। আবারও নতুন করে কয়েক হাজার পেঁপে চারাসহ আম, মাল্টা, খেজুর, আনার ও রোপন করা পেঁপে বাগানের প্রায় সমুদয় গাছ, পানির পাইপ কেটে ফেলায় এবং ঘর থেকে সোলার, ব্যাটারীসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ায় প্রায় ২৫লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এব্যাপারে মাটিরাঙ্গা থানায় ও তবলছড়ি পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছেন বলে জানান মো. ওসমান গনি। পরে সকালে পুলিশ ও গোয়েন্দা সংস্থা, ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন। যামিনীপাড়া বিজিবি খোঁজখবর নিয়েছেন।
ঘটবার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিবেন বলেও তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে পুলিশ মৌখিক ভাবে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ