মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » শিশুর পায়ে গুলি করার এম.পি লিটনের শাস্তির দাবিতে মানববন্ধন
শিশুর পায়ে গুলি করার এম.পি লিটনের শাস্তির দাবিতে মানববন্ধন

মঙ্গলবার ৬ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশনের উদ্যোগে শিশু সৌরভের পায়ে গুলি করার দায়ে এম.পি মঞ্জুরুল ইসলাম লিটনকে সংসদ সদস্য পদ বাতিল ও দল থেকে বহিস্কার করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ সংগঠনের সভাপতি মোঃ জামাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদষ্টো ও জাগো বাংলাদেশের মহাসচিব মোঃ বাহারানে সুলতান বাহার, মোঃ মোস্তফা, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন, মিলন মলি্লক, লায়ন নুর ইসলাম, নুরে আলম সিদ্দিকী প্রমুখ৷
মানববন্ধনে বক্তাগণ বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য প্রকাশ্য দিবালোকে নিজের ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে গুলি করে আহত করে সৌরভকে ৷ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে শিশু হত্যা-নির্যাতন চলছে ৷ ঠিক সেই মুহুর্তেই সাংসদ কর্তৃক এই বর্বরোচিত গুলি করে শিশু আহত করায় তীব্র নিন্দা জানান ৷ যখন সারাদেশে বিভিন্ন জায়গায় শিশু হত্যা ও নির্যাতন চলছে ঠিক তখনই এই নির্যাতনের মাধ্যমে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে ৷ বিভিন্ন সামাজিক সংগঠনসহ সারাদেশের মানুষ এর প্রতিবাদ করেছেন ৷ শিশুটি কোন অপরাধ করেছে বলে মনে হয় না ৷ তাই সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয় সৌরভকে গুলি করার দায়ে দলের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি লিটনের সংসদ সদস্য পদ বাতিল ও দল থেকে বহিস্কার করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় ৷ (বিজ্ঞপ্তি)আপলোড : ৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬. ৩০ মিঃ





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা