শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুন ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » কুষ্টিয়া » অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
শনিবার ● ২৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে সরকারের উন্নয়ন প্রকল্পের নামে গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছে কুষ্টিয়ার একাধিক সামাজিক, পরিবেশবাদী ও সেচ্ছাসেবী সংগঠন। গত শুক্রবার জুম্মার নামাজের পর, ইসাবেলা ফাউন্ডেশন, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), সম্মিলিত সামাজিক জোট, মানুষ মানুষের জন্য, কুষ্টিয়া বার্ড ক্লাব ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থা নামের সংগঠনের কর্মীরা এবং কুষ্টিয়া শহরের সর্ব সাধারণ মানুষ কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। উক্ত মানববন্ধনে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি বৃক্ষ, আমাকে বাঁচান- আপনারা বাঁচুন, ‘কবরস্থানে নাগরিকের কথা শুনুন-গাছ কাটা বন্ধ করুন, গোরস্থানের গাছ হত্যা বন্ধ কর এ জাতীয় বিভিন্ন স্লোগান। কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র গোলাম মাহমুদ রুবেল এর সঞ্চালনায় এবং মানুষ মানুষের জন্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খলিলুর রহমান মজু বলেন, বিপর্যয় রোধে বিশ্বব্যাপী যখন পরিবেশ সংরক্ষণের নীতি নেওয়া হয়েছে, সেখানে গাছে কাটা অপরাধ প্রবণতা। গাছ কেটে নগর জীবন নষ্ট করবেন না। গাছ কাটার অপ-সংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিবাদ গড়ে তুলতে হবে। সরকারি ও বেসরকারি সহায়তায় গাছ কাটার বিরুদ্ধে প্রচার এবং পরিবেশ সংরক্ষণে জনমত গড়ে তুলতে হবে।
এসময় মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি ও বিবিসিএফ এর সহসভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, গাছ কেটে কোনো উন্নয়ন হয় না। প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ উন্নয়ন না হলে তার ফলাফল হয় বিপর্যয়কর। সাম্প্রতিক সময় বাংলাদেশের তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি পেয়েছে, এমতাবস্থায় অক্সিজেনের অকৃত্রিম উৎস গাছ কাটার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। পরিপূর্ণ একটি গাছ অন্তত দুইজন মানুষের সারা বছরের অক্সিজেনের যোগান দেয়। বাৎসরিক ৪৮ পাউন্ড হারে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে একটি গাছ গ্রিন হাউস প্রক্রিয়াকে রুখতে সাহায্য করে। তাই সারা বিশ্বে আজ প্রকৃতি ও পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংসের পথে হাঁটছে। বিশ্বব্যাপী উষ্ণয়নের মধ্যে এমন প্রকৃতি বিধ্বংসী নীতি জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই আমি পৌর পিতার প্রতি আহবান জানায় তিনি যেন এই গাছ হত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণ করেন।
অবিলম্বে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানের গাছ কাটা বন্ধের দাবি জানিয়ে বিবিসিএফ এর সাধারণ সম্পাদক এস আই সোহেল বলেন, উন্নয়ন প্রকল্প প্রণীত হয় জনগণের জন্য, জনগণের জীবনমান উন্নয়নের জন্য। উন্নয়নের পরিকল্পনায় তাই প্রকৃতি ও পরিবেশকে আত্তীকরণ করতে হবে। কুষ্টিয়া পৌর কতৃপক্ষের প্রতি আহ্বান জানাই উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের নীতি থেকে সরে শহরজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি তরান্বিত করার। মানববন্ধনে প্রতিবাদী ফেস্টুন ও বক্তৃতার মধ্যে দিয়ে তারা গাছ বাঁচানোর এই আন্দোলনে সবাইকে যোগ দেয়ারও আহ্বান জানান সেই সাথে পৌর পিতার সুদৃষ্টিও কামনা করেন বক্তারা।
প্রসঙ্গত লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় গোরস্থানে উন্নয়নমূলক কাজের জন্য কৃষ্ণচূড়া ৭টি, অর্জুন, কাঠবাদাম ৩টি, দেবদারু, শিমুল, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, পলাশ, বকুল, নিম, পাম, শিশু, কদম, চালতা, জামরুল, কামরাঙ্গা, আতা, সফেদা, জবা, সুপারি, সজিনা, মেহেদী, শিউলি, জিগা, খেজুর সহ বিভিন্ন প্রজাতির মোট পাই ৪৬৫ টি গাছের দর নির্ধারণ ও কর্তনের বিধিগত প্রত্যয়ন প্রদানের জন্য গত ২৪-০১-২০২৩ তারিখে বন বিভাগ বরাবর চিঠি প্রদান করেন কুষ্টিয়া পৌরসভা।

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত


কুষ্টিয়া :: কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৩ জুন বিকেলে চোড়হাঁস হাইওয়ে থানায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চলের পুলিশ সুপার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান, বিপিএম(বার)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের দক্ষিণ বিভাগের ডিআইজি সালমা বেগম, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। ঈদকে সামনে রাস্তায় জটিলতা রোধে ট্রাক বাস ও অন্যান্য যানবাহন মালিকদের সাথে মতবিনিময় করেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি চোড়হাঁস হাইওয়ে থানা, কুষ্টিয়া ও আরাপপুর হাইওয়ে থানা, ঝিনাইদহ এর অফিসার ইনচার্জদ্বয়ের নিকট নিয়মিত টহল ডিউটি করার জন্য দুইটি গাড়ির চাবি হস্তান্তর করেন। পরিশেষে প্রধান অতিথি চোড়হাঁস হাইওয়ে থানা প্রাঙ্গণে একটি আম গাছ রোপণ করেন এবং পাশের জলাশয়ে মাছ অবমুক্ত করেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ