বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে সিএনজি - জীপ মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত : আহত -১
কাউখালীতে সিএনজি - জীপ মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত : আহত -১

কাউখালী প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটায় ৬ এপ্রিল বুধবার দুপুর ১টায় সিএনজি - জীপ মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ১জন আহত হয়েছে । বেতবুনিয়া পুলিশ ফাড়ির আইসি জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় হতে ২জন প্রান্তি জনগোষ্ঠীর ছাত্রী বৈসাবী উপলক্ষে চট্টগ্রাম থেকে সিএনজি যোগে রাঙামাটির আসার সময় চট্টগ্রাম- রাঙামাটি সড়কে কাউখালী উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটায় চট্টগ্রাম গামী ইট ভর্তি জীপের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ ঘটে ৷ এতে ঘটনাস্থলে সিএনজি চালক রাঙ্গুনীয়ার ইসলাম পুরের মৃত এজাহারের পুত্র,মোঃ হানিফ(৩২),রাঙামাটি শহরে বনরুপা’র চিরঞ্জিত দেওয়ানের কন্যা ডায়না দেওয়ান (২০) এবং বাকি ১জন আজ্ঞাতনামা নিহত হয় ৷ ১জন যাত্রী গুরুতর আহত হন বলে, তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান৷ এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত ছাত্রীর নাম ও ঠিকানা জানা যায়নি ৷
এ ব্যাপারে কাউখালী থানায় ১টি মামলার দায়ের করা হয়েছে বলে বেতবুনিয়া পুলিশ ফাড়ির আইসি এসআই মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা