শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ, মৃত্যু ১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ, মৃত্যু ১
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ, মৃত্যু ১

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গত এক মাস ধরে গরুর মধ্যে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভার দেখা দিয়েছে। গত কয়েক দিনে এ রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে। এ রোগের প্রয়োজনীয় প্রতিষেধক না মেলায় উপজেলার গরু লালন-পালন কারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা ব্যাপক হারে বাড়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঢাকা থেকে টিম এসে তদন্ত করবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জপু চক্রবর্তী। ব্যাপক হারে রোগ ছড়িয়ে পড়লেও স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এই রোগের পর্যাপ্ত ওষুধ কিংবা প্রতিষেধক মিলছে না। পশুর জীবন রক্ষায় বাইরে থেকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে প্রতিষেধক টিকাসহ ওষুধ। এতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের গরু লালন পালনকারী মানুষগুলো। জানা যায়, প্রায় গ্রামের মানুষ লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত গৃহপালিত গরুর চিকিৎসা করাতে এখানে সেখানে ছুটাছুটি করছে। এই সুযোগ নিয়ে সরকারি পশু চিকিৎসক পরিচয়ে গ্রামে গ্রামে বিচরণ করা গ্রাম্য পশু চিকিৎসকেরা গৃহস্থকে জিম্মী করে চিকিৎসা ফি হিসাবে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করে ছাড়ছে। সরজমিনে রাউজান উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা যায়, নারী-পুরুষরা রোগাক্রান্ত গরু নিয়ে চিকিৎসার জন্য অপেক্ষা করছে। এই অফিসের কর্মরত চিকিৎসা সেবাদানকারীরা গরু ছাগলের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আক্রান্ত গরুর মধ্যে বেশির ভাগই বাচুর। সারা শরীর গুটি গুটি চাকায় ভরা একটি গরুর বাছুর নিয়ে আসেন কদলুপর ইউনিয়নের শ্যামল দে। তিনি বলেছেন তার তিনটি গরুর মধ্যে দুটিই আক্রান্ত এই রোগে। সাথে নিয়ে আসা বাছুরটির সারা শরীরের গুটি রোগ ছড়িয়ে পড়লেও গাভীটির অবস্থা তুলনামূলক ভাবে ভাল থাকায় চিকিৎসার জন্য নিয়ে আসেননি। চিকদাই ইউনিয়ন থেকে আসা মো. ইব্রাহিম নামে একজন খামারী বলেন, সরকারি প্রতিষেধক পায়নি, বাইরে থেকে প্রতিষেধকসহ ওষুধ কিনেছি ৫ হাজার টকাায়। অনেকের অভিযোগ গ্রামে সরকারি চিকিৎসক পরিচয় দেয়া ব্যক্তিদের কাছ থেকে চিকিৎসা নিয়ে কোনো সুফল না পেয়ে সর্বশেষ আসতে হয়েছে সরকারি এই চিকিৎসা কেন্দ্রে। খবর নিয়ে জানা যায় ঈদের তিনদিন পর উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধারমানিক গ্রামে রুজি আকতার নামে এক গৃহস্তীর লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত একটি বাচুরের মৃত্যু হয়েছে। লাম্পি স্ক্রীন রোগে আক্রান্ত গরু মারা যাওয়ার কথা স্বীকার করে উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী বলেন কোরবানির পশুর বাজার থেকে এই রোগ এখানে ছড়িয়ে পড়েছে। তার এই অফিস থেকে প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত রোগাক্রান্ত গরুর চিকিৎসা দিচ্ছেন। আবার কোনো কোনো খামারে গিয়েও তাকে আক্রান্ত গরু দেখতে হচ্ছে বলে জানিয়ে এই কর্মকর্তা জানান রোগ নিয়ন্ত্রণে তারা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। এই রোগের প্রতিষেধক তার অফিসে পর্যাপ্ত সরবরাহ আছে কিনা এবং গ্রামে গ্রামে সরকারি ডাক্তার পরিচয়ে পশু চিকিৎসায় থাকা ব্যক্তিদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডা.জপু বলেন পর্যাপ্ত প্রতিষেধক সরবরাহ নেই, তার জানা মতে মাঠ পর্যায়ে সরকারি ভাবে স্বীকৃত কোনো পশু চিকিৎসকও নেই। তিনি পশু পালনকারীদের আতঙ্কিত না উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে রোগ থেকে পশু রক্ষায় গোয়ালঘর সবসময় পরিষ্কার রাখা, আক্রান্ত পশুকে অন্য পশু থেকে আলাদা রাখা, মশা-মাছি থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে মশারীর ভিতর রাখার পরামর্শ দেন।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)