শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নির্বাচনী মাঠে সরব বিএনপি নেতাকর্মীরা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নির্বাচনী মাঠে সরব বিএনপি নেতাকর্মীরা
শনিবার ● ৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নির্বাচনী মাঠে সরব বিএনপি নেতাকর্মীরা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরব রয়েছেন জেলা ও উপজেলা এবং প্রবাসী বিএনপির সাবেক-বর্তমান একাধিক নেতাকর্মী।

দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্রের মোড়কে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬ বিএনপি নেতা। এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে মহিলা মেম্বার ও মেম্বার পদে প্রতিদ্বন্দিতায় রয়েছেন পদ-পদবীধারীসহ বিএনপির একাধিক নেতাকর্মী।

গত ২৫ জুন নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পূর্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহন করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

আর কেউ সেই নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। কিন্তু উপজেলা বিএনপির সেই নির্দেশনা উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন কালু ছাড়া আর কেই মানেন নি।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে উপজেলা কিংবা জেলা বিএনপির নিরবতার ফলে তৃণমূলের নেতাকর্মীসহ বিএনপির সমর্থকরা পড়েছেন বিপাকে। বাস্তবে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে কি না? নাকি জাতীয় সংসদ নির্বাচনে আধিপত্য গ্রহন করার জন্য ভিতরে ভিতরে নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী করতে যাচ্ছে বিএনপি, ও্ই নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা।

এদিকে ৫টি ইউনিয়নেই প্রচার-প্রচারণার ক্ষেত্রে বিএনপির ভোটারদের ভোট নিজেদের পক্ষে আনতে কেউ স্বতন্ত্রের মোড়কেও নিজেকে বিএনপির মনোনীত প্রার্থী, কেউ নিজেকে সাবেক এমপি ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের মনোনীত প্রার্থী, কেউ বা আবার নিজের পদ-পদবী ব্যবহারের সুযোগ নিচ্ছেন।

বিএনপির কেন্দ্রী নির্দেশনা অমান্য করে বিশ্বনাথের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দৌঁড়ে নির্বাচনী মাঠে ‘ইউনিয়ন চেয়ারম্যান’ পদে থাকা বিএনপির নেতাকর্মীরা হচ্ছেন- উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল (প্রতীক চশমা), উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি প্রবাসী আতিকুর রহমান লিটন (প্রতীক ঘোড়া), রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ (প্রতীক চশমা), দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান (প্রতীক চশমা), বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন পলাশ(প্রতীক মোটর সাইকেল), দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমিন আজাদ মেম্বার (প্রতীক অটোরিক্সা)।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহন করেছেন, দ্রুতই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সাংবাদিক খায়েরের পিতৃবিয়োগ বিশ্বনাথের বিভিন্ন মহলের শোক

বিশ্বনাথ :: দৈনিক সমকাল, চ্যানেল এস ইউকে ও সিলেট মিররের সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের পিতা সাজ্জাদ মিয়া (৯৫) আর নেই। তিনি শুক্রবার (৭ জুলাই) বিকেল পৌণে ৩টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদ্বলানী গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনী, আতœীয়-স্বজরসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পূর্বে তিনি বেশ কিছুদিন ধরে লিভার ক্যান্সার রোগে ভোগছিলেন।

সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়েরের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ইয়াহ্হিয়া চৌধুরী এহিয়া, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, প্রবীন সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, এএইচএম ফিরোজ আলী, আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক খালেদ মাসুদ রনি, এমআর টুনু তালুকদার, আশিক আলী, কামাল মুন্না, নবীন সোহেল, মিছবাহ উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, আব্দুস সালাম, মশাহিদ আলী, শুকরান আহমদ রানা, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথ ইউনিয়নে নৌকার সমর্থনে প্রচার মিছিল ও পথসভা

বিশ্বনাথ :: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল জলিল হিরন মিয়ার নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে ইউনিয়নের প্রচার মিছিল শেষে নতুন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে ‘স্বাধীনতা ও উন্নয়ন’র প্রতীক নৌকায় ভোট চেয়ে প্রচার মিছিল শুরু হয়ে ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত প্রদক্ষিণ করে।

নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত প্রচার মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল জলিল হিরন মিয়া।

বিশ্বনাথ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী চুনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সহ সভাপতি সামশাদুর রহমান রাহীম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল।

এসময় অনুষ্ঠানগুলোতে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, পৌর কাউন্সিলর জহুর আলী, যুবলীগ নেতা ফজলু মিয়া, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুখন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, শিপন আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নৌকার সমর্থনে গণসংযোগ-উঠান বৈঠক

বিশ্বনাথ :: ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর থেকে ওয়ার্ডের কাদিপুর, দশদল ও গড়গাঁও গ্রামে ‘স্বাধীনতা ও উন্নয়ন’র প্রতীক নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন নৌকার মাঝি আরব আলীসহ নেতৃবৃন্দ। এরপর রাতে দশদল গ্রামে সাবেক মেম্বার আব্দুস ছত্তারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার মাঝি আরব আলী। বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এলাকার মুরব্বী আজর আলী।

ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সৎম্পাদক বশির আহমদের সভাপতিত্বে ও সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিনের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দলিল লেখক সাকির হোসেন মধু, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মনোহর আলী, সংগঠক ইউনুছ আলী, যুবলীগ নেতা শাহান আহমদ, হুসিয়ার আলী।

গণসংযোগ ও উঠান বৈঠকে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুখন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, শিপন আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ