শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা
রবিবার ● ২৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সুপরিসরে নিজস্ব ভূমিতে আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে মিরসরাইয়ের জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের বহিঃবিভাগের যাত্রা শুরুর ৬ মাসের ব্যবধানে ২ বার ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে। এসব ফ্রি চিকিৎসা সেবায় উপকৃত হয় প্রায় দুই সহস্রাধিক হতদরিদ্র মানুষ। চিকিৎসা সেবার পাশাপাশি প্রদান করা হয় বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষায় বিশেষ সুবিধা। শনিবার (২২ জুলাই) জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেড ও ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের যৌথ উদ্যোগে এবং দ্বীন এম রানা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিদর্শন করেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ নিজামী, ভাইস চেয়ারম্যান জমির উদ্দিন, কোম্পানী সচীব আবু নাছির, নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম নছর, হুমায়ুন কাদির, সেখ তায়িমুর রহমান, পরিচালক আবুল হাসেম ভূঁইয়া, ইউসুফ এয়াছিন, আলা উদ্দিন, মাওলানা জহির উদ্দিন, হাজী নুর মোহাম্মদ, মাওলানা কফিল উদ্দিন, শেখ নুরুল আবছার, জাহাঙ্গীর আলম প্রমুখ। দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন বাত-ব্যাথা, হাড় ভাঙ্গা-জোড়া, জয়েন্ট মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডা. আবু সালেহ মোহাম্মদ সালা উদ্দিন চৌধুরী, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. গৌরব সাহা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সিনহা, মেডিসিন, হৃদরোগ ও বাতজ¦র বিশেষজ্ঞ ডা. জয়নুল আবেদীন, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এরশাদ উল্ল্যাহ, প্রসূতি, স্ত্রী ও মা-শিশু রোগে অভিজ্ঞ ডা. আফরিনা বিনতে জামান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোরিয়া, জাপান ও জার্মানি থেকে আমদানি করা মেশিনে নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই এই হাসপাতালের পথচলা। এখানে এমন কিছু পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা রয়েছে যেসব পরীক্ষা নিরিক্ষা করতে ফেনী, চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয় এখানকার বাসিন্দাদের। তাই যেসব বাসিন্দাদের হাতের নাগালে পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিচ্ছে এই হাসপাতাল। তম্মধ্যে অন্যতম ৫০০ এম.এ. এক্স-রে ডিজিটাল এক্স-রে (ডিআর), ডেন্টাল এক্স-রে (ওপিজি), কম্পিউটারাইজড হেমাটোলজি এনালাইজার, হিস্টোপ্যাথলজি, ভিটামিন-ডি, ডিজিটাল হরমোন এনালাইজার, কম্পিউটারাইজড বায়োকেমিষ্ট্রি, কম্পিউটারাইজড মাইক্রোবায়োলজী ও কসমেটিক খৎনা। এছাড়া যথারীতি অন্যান্য পরীক্ষা নিরিক্ষারও সেবা মিলবে এখানে।





আর্কাইভ