শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ
সোমবার ● ২৪ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ :: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। ৮ম ওয়েজবোর্ডে সর্বোচ্চ বিজ্ঞাপন রেটভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের কৃপায় পত্রিকাটি আবার সচল করতেই উক্ত কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয়ে চলছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিনকে রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে।
রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভা করেন। সভায় দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখাবস্থায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সভায় ঢাকা প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ প্রতিনিধি বদরুল আমীন, নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা টাইমস ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীন, আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম, আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু, জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি উবায়দুল্লাহ রুমি, গৌরীপুর প্রতিনিধি ওবাইদুর রহমান, ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিন, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।





আর্কাইভ