শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষ্মীছড়িতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পাহাড়ি ছাত্র পরিষদের সংবর্ধনা
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষ্মীছড়িতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পাহাড়ি ছাত্র পরিষদের সংবর্ধনা
শনিবার ● ২৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীছড়িতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পাহাড়ি ছাত্র পরিষদের সংবর্ধনা

ছবি : সংবাদ সংক্রান্ত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষ্মীছড়ি উপজেলা শাখা।
শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ “এসো হে নবীন, আদর্শিক চেতনায় এগিয়ে চলি অবিরাম, দুঃসময়ের বেড়াজাল ভেঙ্গে দিয়ে শোষণহীন সমাজ বিনির্মান অগ্নিমশাল হই” শ্লোগানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পিসিপির লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়সেন চাকমার সভাপতিত্বে ও তথ্য প্রচার সম্পাদক রিপল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক বিবেক চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, চবি শাখার সাধারণ সম্পাদক রোনাল চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা। অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এসএসসি কৃতকার্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিসিপির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেন, একজন ছাত্র জ্ঞান চর্চা করার মাধ্যমে আগামীর জন্য নিজেকে গড়ে তোলে। দেশ-জাতি ও সমাজকে সঠিক দিক নির্দেশনা প্রদান করে থাকে। জাতি গঠনের অগ্রণী ভূমিকা পালন করে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে।
তিনি আরো বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে জাতি ধ্বংসের নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছে। পাহাড়িদের সমাজ ব্যবস্থা ভেঙ্গে গেছে। সমাজের ছাত্র-যুব সমাজ অনলাইন গেইমস্, মাদক, জুয়ায় আসক্ত হয়ে পড়ে রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে ছাত্র সমাজকে সচেতন হতে হবে। শুধু আত্মপ্রতিষ্ঠা নয়, জাতির দুঃসময়ে আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রিতা চাকমা বলেন, ডিগ্রি অর্জনের চাইতে মনুষ্যত্ববোধ গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের জনগণের ইতিহাস জেনে সচেতন হতে হবে। কালিন্দী রাণী, রুণু খাঁ’দের মতো জাতীয় মহীয়সীদের জীবন এবং কর্ম চিনতে হবে, জানতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ-নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে এই লক্ষ্মীছড়িতে সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসী কতৃক এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। তাই জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে নারীদেরও অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপহারস্বরূপ বই প্রদান করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ