শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে গলায় ধারালো কিরিচ ধরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে গলায় ধারালো কিরিচ ধরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
শনিবার ● ৯ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড়ে গলায় ধারালো কিরিচ ধরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে রামগড় থানার সন্নিকটে আবাসিক এলাকায় প্রাইমারি স্কুল শিক্ষিকা শিলু বড়ুয়ার বাসায় এ ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
ধারালো অস্ত্রধারি ডাকাতরা শিলু বড়ুয়া ও তার স্বামী উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী রুবেল কান্তি বড়ুয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ইত্যাদি লুন্ঠন করে নিয়ে যায়।
রুবেল বড়ুয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতরা রামগড় জাবালে নুর মহিলা মাদ্রাসার পাশে তার নিজস্ব বাসভবনের পিছনের লোহার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাসার সবাই গভীর ঘুমে ছিল। ডাকাতরা প্রথমে ঘরে ঢুকে তার বেড রুমের দরজা লক করে পাশের বেড রুমে যায়। ওই বেড রুমে তার স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র ঘুমাচ্ছিল। ডাকাতরা ঘরের লাইট অন করলে শিলু বড়ুয়ার ঘুম ভেঙ্গে যায়। হঠাৎ জেগে ডাকাতদের দেখামাত্রই তিনি চিৎকার দেন। এসময় ডাকাতদের একজন ধারালো কিরিচ গলায় ধরে গৃহকর্তীকে জিম্মি করে। জোরপূর্বক চাবি নিয়ে আলমিরা, ওয়ারড্রোব খুলে স্বর্ণালংকার, টাকা পয়সা খুজতে থাকে। পরে তারা অস্ত্রের মুখে স্ত্রী ও শিশু সন্তানকে সাথে নিয়ে গৃহর্কতার বেড রুমে হানা দেয়। তাদেরকে ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রুমের আলমিরা, ওয়ারড্রোব খুলে স্বর্ণালংকার, নগদ টাকা ইত্যাদি লুন্ঠন করে নেয়। রুবেল বড়ুয়া বলেন, ডাকাতরা মুখোশপড়া ছিল। শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা যাবৎ তান্ডব চালায়। তিনি আরও বলেন, ডাকাতদের কাছে তার মৃত মায়ের স্মৃতি চিহ্ন সোনার কানের পাশা ফেরৎ দেয়ার আকুতি-মিনতি জানালে ডাকাতদলের সর্দার দুই টাকার একটি কাগজের নোট তার মুখে ছুঁড়ে মারে। তিনি আরও বলেন, ডাকাতরা তাদের সবাইকে একটি রুমে আটকিয়ে রেখে পিছনের দরজা দিয়েই চলে যায়। চলে যাওয়ার আগে ডাকাতির কথা পুলিশ বা অন্য কাউকে জানালে দিনে-দুপুরে এসে সবাইকে জবাই করে হত্যার হুমকী দিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাড়ির মালিক বলেন, থানা থেকে মাত্র ৩-৪’শ গজের মধ্যে এই ডাকাতির ঘটনায় তারা সকলেই ভীতসন্ত্রস্ত। নিরাপত্তা নিয়ে তারা সন্ধিহান।
এ ব্যাপারে রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, বাড়ির মালিক এখনও থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি। তথাপিও পুলিশ দুর্বৃত্তদের ধরতে তৎপরতা শুরু করেছে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ