শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট এলাকায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখী সংঘর্ষে মো: সালেহ জহুর (৩৫) নামে এক ডেলিভ্যারিম্যান (মোটরসাইকেল আরোহী) নিহত হয়েছেন।

রবিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় করেরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো: সালেহ জহুর মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাহেরপুর এলাকার কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াস উদ্দিনের ছেলে। সে ধুম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতির দায়িত্বে ছিলেন।

জহুর আইজান আয়ান নামে তার ছয় মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, রোববার বিকালে মো: সালেহ জহুর ডেলিভারি নিয়ে করেরহাট ফরেস্ট অফিসে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মো: সালেহ জহুরকে মৃত ঘোষণা করেন। এ সময় পিকআপটি দ্রুত চলে যায়।
তিনি আরো বলেন, সে সিএনএফ ব্যবসায়ী ছিল। বছর খানেক আগে চাকুরি ছেড়ে দিয়ে বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছে। রাত ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো: আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাইনি। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে হাসপাতালে আসার আগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল।





আর্কাইভ