শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অধীন নিরাপত্তা শাখার কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই কর্মশালা ও র‌্যালির আয়োজন করা হয়। আজ ২৪শে সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টা ৫০মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়েটের তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফোকাল পয়েন্ট গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, কমিটির সদস্য ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, সদস্য ও সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মো. জোবায়ের হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও বিকল্প ফোকাল পয়েন্ট উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়া নিরাপত্তা শাখার সহকারী পরিচালক মো. আনিসুজ্জামানা খান, সিকিউরিটি অফিসার মোহাম্মদ আলী আক্কাছ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সিকিউরিটি ইনস্পেক্টর মো. নুরুল আজিমসহ নিরাপত্তা শাখার অন্তত ৪০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মশালায় অংশগ্রহণ করেন।

এর আগে রবিবার সকাল ১০টা ৪০মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তথ্য অধিকার বিষয়ে সচেনতা তৈরির লক্ষ্যে এক র‌্যালি আয়োজন করা হয়। এ সময় চুয়েট তথ্য অধিকার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

চুয়েটে আইকিউএসি’র উদ্যোগে শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪শে সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। প্রশিক্ষণ কর্মশালায় “চুয়েটের অর্ডিন্যান্স ও স্ট্যাটিউটরি বডি”; “একাডেমিক অর্ডিন্যান্স, একাডেমিক প্রোগ্রাম, রুলস অ্যান্ড রেগুলেশনস”; “এক্সামিনেশন রুলস, রেগুলেশনস অ্যান্ড কনডাক্ট অব এক্সামিনেশন” প্রভৃতি বিষয়ে আইইইআর’র পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, “আউটকাম বেইসড কারিকুলাম (ওবিই)” বিষয়ে আইআইসিটি’র পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের “ফিনান্সিয়াল রুলস অ্যান্ড প্রসিডিউর” বিষয়ে কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম, “জেনারেল সার্ভিস রুলস অ্যান্ড প্রমোশন রুলস/(এমপিকিউ)” বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও ডেপুটি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. নুরুল হুদা এবং “লিভ রুলস” বিষয়ে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে ভাইস চ্যান্সেলর সনদপত্র তুলে দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)