শিরোনাম:
●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইচ গাড়ি (মাইক্রোবাস) সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে প্রাণ হারালেন ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল (৪৬)। রাণীসংকৈল থানা থেকে বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় (এসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন জাহিদ ইকবাল। একই দুর্ঘটনা আরও ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরো একটি প্রাইভেটকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
নিহত ওসি জাহিদ ইকবাল বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচের ক্যাডেট (এসআই)। তিনি এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে সারাদেশের বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জাহিদ ইকবালের স্ত্রীও একজন পুলিশ পরিদর্শক। তিনি চট্টগ্রাম মেট্রোতে কর্মরত পুলিশ পরিদর্শক মর্জিনা আক্তারের ব্যাচমেট। দুর্ঘটনার কথা শুনে স্পটে ছুটে যান মর্জিনা আক্তার। তিনি বলেন, নিহত জাহিদ ইকবাল তার দুই বোন ও বোনের ২ ছেলে এবং নিজের ছেলে তাহসিনকে কুষ্টিয়া থেকে বান্দরবান যাচ্ছিলেন। দুই সন্তানের জনক জাহিদের স্ত্রী রেশমাও পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। স্ত্রী রেশমা ও তার মেয়ে এই ট্যুরে ছিলেন না। আহত ছেলে তাহসিন শঙ্কামুক্ত আছে।
ওসি জাহিদের দুই বোনের অবস্থাও আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দেয় একটি হাইচ গাড়ি। পরে ওই হাইচ গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার গাড়ি ধাক্কা দেয়। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাইসে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, হাইচ গাড়িতে ৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশে যাচ্ছিল। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হন। গাড়িতে থাকা আরও ৭ যাত্রী গুরুতর আহত হয়। নিহত পুলিশ সদস্যের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পুলিশের হেফাজতে রয়েছে।





আর্কাইভ