শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সোমবার ● ২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রর্তীকি ছবি উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে অতর্কিত ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার চরহোসেনপুর গ্রামের ভুঁইয়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় রবিবার রাতেই উপজেলার চরহোসেনপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাঞ্চন বাদী হয়ে বিএনপির ৬নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ১১০/১২০ জনকে আসামী ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার চরহোসেনপুর গ্রামের ভুঁইয়া পেট্রোল পাম্পের সামনে একই গ্রামের আব্দুল কদ্দুসের পুত্র আনোয়ার হোসেনের চা ও মুদি দোকানে বিকাল আনুমানিক ৩টার দিকে বসা ছিলেন কাঞ্চন। এসময় তাঁর সাথে ছিলেন এলাকার ছোট ভাই চরহোসেনপুর গ্রামের শহিদুল্লাহর পুত্র রাজু মিয়া, মৃত দুলাল মিয়ার পুত্র কামাল হোসেন, জয়পুর গ্রামের দুলাল মিয়ার পুত্র মিজানুর রহমান, মতি হাজীর পুত্র রাজু আহম্মেদ, আশ্রবপুর গ্রামের মৃত মাহাতাব ফকিরের পুত্র হারুন অর রশিদ ও সোহাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদ মিয়া। কিছুক্ষন পরে আনুমানিক সোয়া তিনটার দিকে রাজনৈতিক বিরোধের জেরে তাঁদের উপর অতর্কিত ককটেল নিক্ষেপ করে। ককটেলের শব্দে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে পালিয়ে গেলে হামলাকারীদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাইড়াইয়া কাঞ্চনের ইয়ামাহা এফজেড ১৫০সিসি মোটরসাইকেল ও তাহার সাথে থাকা অন্যান্যদের আরো ৪টি মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও আনোয়ারের দোকান ভাংচুর করে সর্বমোট ৭লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
এবিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি জানান, সরকার পতনের একদফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখী রোডমার্চ উপলক্ষ্যে মাইজবাগ ইউনিয়নের হারুয়া তেরছাটি আয়োজিত পথসভায় আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানেই ছিলাম। তবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে পাম্পের সামনে ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ভাইয়ের গাড়ী বহরে ঈশ্বরগঞ্জ ব্রিজের কাছে হামলা করা হয়েছে। আমরা কোন হামলা করিনি। আমাদের আন্দোলনকে থামাতে অযথা হয়রানি মুলক মামলা করেছে যা অত্যান্ত দুঃখজনক।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১১০/১২০ জনকে আসামী করে থানা মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)