বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » কুপিয়ে জখমের ২১ দিন পর যুবকের মৃত্যু
কুপিয়ে জখমের ২১ দিন পর যুবকের মৃত্যু
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার ২১ দিন পর রুবেল গাজী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ৪ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দপদপিয়ার কয়া এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়।
বিষয়টি নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। নিহত রুবেল গাজী দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার জসীম গাজীর ছেলে।এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ১৮ জনকে আসামি করে নলছিটি থানায় মামলা করেছিলেন নিহতের পিতা জসীম গাজী। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়া এলাকায় মামলার আসামিরা রুবেল গাজীকে অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ নিলে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
সেখানে চিকিৎসা নেওয়ার পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন , এ ঘটনায় বেশ কিছু আসামিদের গ্রেফতার করা হয়েছে তারা জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়