শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া সাব্বির (১৩) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার শৌলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ এর ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতা রাণীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ এর একজন কাশিয়ার। নিজ বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিশমারি গ্রামে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যা পীঠের ৩ ছাত্র মোটরসাইকেল যোগে রাণীগঞ্জ বাজার থেকে ভাদুরিয়া বাজারে যাওয়ার পথে শৌলা নামক স্থানে পৌঁছিলে সামনে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা সাব্বির নামের ছেলেটি ছিটকে সড়কের মাঝখানে পড়ে গেলে দিনাজপুর গামী একটি ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া অপর ২ জন রাস্তার পাশের দিকে পরে গিয়ে আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জাান আসাদ জানান, ঘটনাস্থলে থানা পুলিশের উদ্ধার কাজ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে।





পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ
ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা
পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা