শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার ● ৩০ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সাদিয়া নাসরিন আঁখি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পশ্চিম গুজরার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিদাড়ার পাড়ার অনসার আলির সারাংয়ার বাড়ির ওমান প্রবাসী জিয়াউল হকের স্ত্রী।
রবিবার ২৯ অক্টোবর সকালে ঘরের শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন রাউজান থানা পুলিশ। স্থানীয় লোকজন জানান, গত শনিবার বাবার বাড়ি থেকে আঁখি তার শুশ্বর বাড়িতে বিকালে আসেন। সেদিন দিবাগত রাতে দিকে ৬ বছর বয়সী মেয়ে আনিকাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কোনো একসময় সাদিয়া নাসরিন আঁখি মেয়েকে ঘুমে রেখে বৈদ্যুতিক পাখায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। মেয়ে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার চাচা হামিদুল হকের স্ত্রীকে ডেকে দেখান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিবার সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ বিকাল ৪টার দিকে নিয়ে আসা হয় শুশ্বর বাড়িতে। রাতে তাকে শুশ্বর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। জানা যায়, গত ২০১৩ সালে রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের মেয়ে সাদিয়া নাসরিন আঁখির সাথে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া মজিদাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে ওমান প্রবাসী জিয়াউল হকের বিয়ে হয়। বিয়ের তিনবছর পর জন্ম নেয় এক কন্যা সন্তান।
আখিঁর মা নাছিমা আকতার বলেন, আমার মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার শ্বশুর বাড়িতে যায়। শনিবার রাতে মেয়ে ফোনে তার অসুস্থতার কথা জানিয়ে সেখানে যাওয়ার কথা বলেছিল। এরপর খবর পাই, আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানাতে পারেনি তিনি। তবে শ্বশুর বাড়ির লোকজনের সাথে স্বামীর সঙ্গে কোনো ধরনের মতবিরোধ ছিল না বলে তিনি জানান।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাউজানে গাড়ি ভর্তি মদ ফেলে পালাল পাচারকারী


রাউজান :: চট্টগ্রামের রাউজানের কদলপুরে যুবলীগের তাড়া খেয়ে গাড়ি ভর্তি পাহাড়ী বাংলা মদ ফেলে পালিয়ে গেছে কয়েকজন মাদক পাচারকারী। রবিবার ২৯ অক্টোবর  রাত ৯টার দিকে উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের কামার বাড়ি সড়ক দিয়ে (চট্টগ্রামÑথ ১৩-০৫৯২) নামের সিএনজি অটোরিকশা সন্দেহ হলে তারা গাড়িটি সংকেত দেন। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: লোকমান হাকিম চৌধুরী ও জয়নাল আবেদীন বাবুর নেতৃত্বে যুবলীগের অনন্যা সদস্যার সেটির পিছু নেয়। পরে কামার পাড়া নামক সড়কে গাড়িটি রেখে পালিয়ে যান মাদক পাচারকারীরা। এ সময় গাড়ির ভেতর থেকে প্রায় স্যালাইনের ব্যাগে ২৫ ব্যাগ বাংলা মদ উদ্ধার করেন তারা। পরে গাড়ি ও মদ নিয়ে আসা হয় ইউনিয়ন পরিষদে। সিএনজির গাড়ির মালিকের তথ্য পেতে গাড়ির মধ্যে লেখা মালিকের নম্বারে ফোন করা হলে জানা যায় গাড়িটি চালক মো: সাব্বির নামের এক যুবক ভাড়ায় চালাতেন। এবিষয়ে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, যুবলীগের নেতাকর্মীরা একটি গাড়ি ভর্তি মদ ধাওয়া করে উদ্ধার করেন। পরে আমি থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করার পর উদ্ধার করা মদ ও সিএনজি থানায় নিয়ে যান। তিনি আরও জানান, আমাদের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মাদকের বিরুদ্বে কঠোর অবস্থানে রয়েছে। কদলপুর ইউনিয়নকে একটি মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)