শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » একটি প্রাথমিক বিদ্যালয়ে বার বার চুরির ঘটনা
প্রথম পাতা » অপরাধ » একটি প্রাথমিক বিদ্যালয়ে বার বার চুরির ঘটনা
রবিবার ● ১০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি প্রাথমিক বিদ্যালয়ে বার বার চুরির ঘটনা

---

ঝিনাইদহ প্রতিনিধি ::(১০ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১১.১০মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার ক্যাডেট কলেজ সংলগ্ন গ্রাম চর মুরালিদহ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে ৷ স্কুল ও গ্রামবাসীর সুত্রে জানা যায় যে এই স্কুলের তালা ভেঙ্গে পর পর ৫ বার কে বা কাহারা ফ্যান চুরি করে নিয়ে গেছে ৷ প্রতিবার স্কুলের প্রধান শিক্ষক ঝিনাইদহ সদর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করে এসেছে কিন্তু আজ অবধি চোর ধরা পড়েনি এবং উদ্ধার করা সম্ভব হয়নি চুরি যাওয়া মালামালের ৷
আরও জানা যায় শুধু এই ফ্যান চুরির ঘটনা নতুন নয় এর আগে এই স্কুলের পরিত্যাক্ত ভবনের মধ্যে থেকে দিনে দিনে ৩১ বান্ডিল পুরাতন টিন চুরি হয়ে গেছে যাহা ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও ঠিক মত জানে না যে এই টিন কবে কি ভাবে চুরি হয়ে গেছে ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ডায়েরী করা তথ্য মোতাবেক জানা যায় যে প্রথম ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর অফিসের তালা ভেঙ্গে অফিস থেকে ৪ টি তালা ও অন্যন্য সরমজানাদি চুরি করে নিয়ে যায় যাহার ব্যাপারে প্রধান শিক্ষক ১৫/০৯/২০০৮ তারিখে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে ৷ যাহার ডায়েরী নম্বর ৬৯২৷ ২য় দফা চুরি সংঘটিত হয় ইহাতে বিদ্যালয় হইতে বাঁশ, কাঠ ও দড়ি চুরি হয়ে যায় যাহা কাজ করার জন্য এনে রাখা হয়, তাহাতে প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করে ৷ ৩য় দফা চুরি সংগঠিত হয় ১৭/০৬/২০১৫ তারিখে রাত্রে এই বার তালা ভাঙ্গিয়া দুই রুম থেকে ২ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় এবার ও প্রধান শিক্ষক থানায় সাধারণ ডায়েরী করে ডায়েরী নং ৯৯০৷ ৪থ দফা চুরি হয় ১৫/০২/২০১৬ তারিখ রাত্রে ইহাতে দেখা যায় যে ২ টি ফ্যান বিদ্যালয়ের আলমারি ভেঙ্গে ৬ টি চিনা মাটির প্লেট, ২৪ টি মেলামাইন প্লেট ও ৩০ টি মেলামাইনের বাটি চুরি করে নিয়ে গেছে ৷ এই ব্যাপারে সাধারণ ডায়েরী করা হয়েছে৷ ডায়েরী নং ৬৬৯৷ সর্বশেষ চুরি সংঘটিত হয়েছে গত ১৭/০৩/২০১৬ তারিখে এবার ২ টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে ৷ এই চুরির ব্যাপারেও প্রধান শিক্ষক থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং ৯১৮৷
এই ব্যাপারে গ্রামবাসীর সাথে কথা বলে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায় কিন্তু সকলের দাবী পুলিশ প্রশাসন যথাযথ ভুমিকা গ্রহণ করলেই এই সকল চুরির রহস্য বেরিয়ে আসবে ৷ এই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রজব আলী মন্ডল বলেন যে ৩ দফা চুরির আগে র‌্যাকেট খেলাকে কেন্দ্র করে বিদ্যুত্‍ লাইন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সাথে একই গ্রামের গোলজারের ছেলে সবুজ ও মনিরুলের ছেলে আব্দুস সালামের সাথে কথা কাটা কাটি হয়, এর এক পর্যায়ে গোলজারের ছেলে সবুজ বলে যে আমাদের সাথে বৈরীতা করে এখানে কি ভাবে চাকুরী করে দেখে নেব ৷ তারপর ২ বার এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল ৷ এই ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি ঘটনা সত্য বলে স্বীকার করেন ৷ তবে চুরি কাহারা করেছে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানান ৷
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন গ্রাম বাসী জানিয়েছে যে স্কুলের পিছে গোলজার মাষ্টারের বাড়ি, তারা দুই জনেই শিক্ষক এই স্কুলের হেড মাস্টার কে তারা বিভন্ন ভাবে দোষী করে এই স্কুল থেকে বিতাড়িত করতে চায় ৷ তাই তিনি এই কাজ গুলি করছেন ৷ তিনি মোতালেব নামে এক ভাংড়ি মালের বিক্রেতার মাধ্যমে স্কুলের পিছনের জানালা কেটে এই টিন বিক্রয় করে দিয়াছেন ৷ স্কুলের উত্তর পাশের দেওয়াল ঘেঁসে এই গোলজার মাষ্টারের ঘর, টিন যেই চুরি করে নিয়ে যাক, এই ঘর মালিকের জানার কথা ৷
এই ব্যাপারে গোলজার মাষ্টারের স্ত্রী জহুরা খাতুনের সাথে কথা বললে তিনি জানিয়েছেন ভিন্ন কথা, তিনি বলেন যে আগের সভাপতি জয়নালকে বর্তমান প্রধান শিক্ষক দাড়িয়ে থেকে দিনের বেলায় এই টিন সরিয়ে দিয়াছেন আমি দেখিছি ৷ একজন নৈশপ্রহরী নিয়োগের কথা হয়েছে সেই নৈশ প্রহরী যাহাতে তাড়া তারি নিয়োগ দিতে পারে তাহার কারনে চুরির সাজান নাটক তৈরি করেছে বর্তমান প্রধান শিক্ষক ও সভাপতি মিলে ৷ ইতিমধ্যে সভাপতি গ্রামে এক জনের নিকট থেকে চাকুরী দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন ৷
কিন্তুু ম্যানিজিং কমিটির সভাপতি রজব আলী ঘুসের টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং যাহার নাম তিনি উল্লেখ করেন তিনি টাকা প্রদানের কথা অস্বীকার করেন কিন্তু মাস্টার রুলে চাকুরী হলে তিনি করবেন বলে জানিয়েছেন ৷
কিনত্মু স্কুলের টিন চুরি ও তালা ভেঙ্গে ফ্যান সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা বার বার পুলিশ প্রশাসনকে অবগতি করলেও এই মালামাল উদ্ধারে পুলিশের নীরবতা জনসাধারণের মাঝে প্রশ্ন উঠেছে যে এইটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা ? না অন্য কারন থাকতে পারে ?





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)