শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই ও জোরারগঞ্জ থানার ওসি বদলী
মিরসরাই ও জোরারগঞ্জ থানার ওসি বদলী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলামকে মিরসরাই থানায়, মিরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় বদলী করা হয়েছে। অপরদিকে জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায়, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায় বদলী করা হয়েছে।
জানা যায়, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দায়িত্বে আছেন ৩ বছর ৩ মাস ১৭ দিন, মিরসরাই থানার ওসি কবির হোসেন দায়িত্বে আছেন ১ বছর ৯ মাস, সন্দ্বীপ থানার ওসির দায়িত্বে আছেন মোহাম্মদ সহিদুল ইসলাম ১ বছর ৩ মাস ১৮ দিন এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন দায়িত্ব পালন করছেন ১ বছর ধরে।
উল্লেখ্য, গত (৩০ নভেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন এমন ওসিদের বদলির নির্দেশনা পাঠানো হয় পুলিশ সদর দপ্তরে। বর্তমানে যে নির্বাচনী এলাকায় রয়েছেন, সেখান থেকে সরিয়ে একই জেলায় অন্য আসনের থানায় ওসিদের বদলি করার নির্দেশনা দেওয়া হয় সেখানে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত