শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সভা সমাবেশে নিষেধাজ্ঞা নজিরবিহীন ও সংবিধান পরিপন্থী
প্রথম পাতা » ঢাকা » সভা সমাবেশে নিষেধাজ্ঞা নজিরবিহীন ও সংবিধান পরিপন্থী
শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সভা সমাবেশে নিষেধাজ্ঞা নজিরবিহীন ও সংবিধান পরিপন্থী

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নির্বাচন বিরোধী কর্মসূচীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা নজিরবিহীন ও সংবিধানের পরিপন্থী। এই নিষেধাজ্ঞা সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল।
তিনি বলেন, নির্বাচন কমিশনের যে পরিপত্রের অজুহাতে এই নিষেধাজ্ঞা সেটাই সংবিধান ও জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। নির্বাচন কমিশনের এই তৎপরতা তাদের এক্তিয়ারের বাইরে। বিবৃতিতে তিনি বলেন, ভোটারদের নির্বাচনের পক্ষে প্রচারণা চালাবার যেমন অধিকার রয়েছে, তেমনি নির্বাচনের বিপক্ষে প্রচারণা চালাবার অধিকারও মানুষের রয়েছে।কোন পরিপত্র বা বিধিনিষেধ দিয়ে এই অধিকার হরণ বা স্থগিত রাখার কোন অবকাশ নেই।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেশে কি জরুরী অবস্থা জারী করা হয়েছে, বা সংবিধান স্থগিত রাখা হয়েছে!! তা যদি না হয় তাহলে কোন যুক্তিতে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা।
তিনি বলেন, একটা নীলনকশার পাতানো নির্বাচন নির্বাচন খেলাকে সুরক্ষা দিতে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশের মানুষ ও বিরোধী রাজনৈতিক দলসমূহের কাছে তা গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভাগাভাগির নির্বাচনী তৎপরতাকে প্রত্যাখ্যান ও বর্জন করবে।
তিনি অনতিবিলম্বে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বেআইনী এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবার আহবান জানান।
মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচী :
আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সকাল ৯ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ও মুক্তিযুদ্ধের শহীদদের শহীদদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করবে।
পার্টি সারাদেশে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে সকল শহীদদের স্মরণ করবে।





ঢাকা এর আরও খবর

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)