শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেলকে বিজয়ের লক্ষ্যে বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বিকেলে মিঠাছরা সাসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভা মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেলা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি সাজেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, দপ্তর সম্পাদক লিজা আক্তার, প্রচার সম্পাদক জাহেদা আক্তারসহ উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। একটি দেশবিরোধী চক্র দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা নির্বাচনও বানচাল করতে চায়। তাই তাদের অপচেষ্টার উপযুক্ত জবাব দিতে এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে দেশরত্ন শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করুন।





আর্কাইভ