শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে মহান বিজয় দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে মহান বিজয় দিবস পালিত
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে মহান বিজয় দিবস পালিত

--- আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৩ উপলক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে পালিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।

পরবর্তীতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় খেলার মেয়েদের বল নিক্ষেপ খেলা, নতুন মাঠ উদ্বোধন এবং মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ করেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনে আলোচনা সভা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.নিখিল চাকমা, রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নেইংম্রাচিং চৌধুরী ননী, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সহকারি রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা এবং শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ধীমান শর্মা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের এবং বীর মুক্তিযোদ্ধাগনের অবদানের কথা স্মরণ করে আগামীর উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “স্বাধীনতার এই কষ্টের কথা, দুঃখের কথা কখনো বলে শেষ করা যাবেনা। বাঙালী এই বিশ্বে যতদিন বেঁচে থাকবে ততদিন এই কষ্ট করে ছিনিয়ে আনা স্বাধীনতার কথা স্মরণ করবে। সেজন্য আমি বাঙালির অবিংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এই স্বাধীনতার জন্য তিনি তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তারপরেও তিনি মাথা নত করেননি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ এই সোনার বাংলাদেশ গড়ার জন্য তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ হয়ে প্রযুক্তিতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সবার কাছে এ আহবান জানান।

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয় এবং মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র হল ও ছাত্রী হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান
প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন
বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি

আর্কাইভ