শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে হচ্ছে জেটি, জানুয়ারিতে কাজ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে হচ্ছে জেটি, জানুয়ারিতে কাজ শুরু
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপে হচ্ছে জেটি, জানুয়ারিতে কাজ শুরু

--- মাহমুদুল হাছান, সন্দ্বীপ প্রতিনিধি :: ঢাকা ও চট্টগ্রাম থেকে দ্বীপ এলাকা সন্দীপ যেতে স্থানীয় বাসিন্দাদের স্বাধীনতার পর থেকেই নানা ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে, চট্টগ্রামের কুমিরা থেকে সন্দীপ চ্যানেলের দুই পাড়ে একাধিকবার জেটি ও টার্মিনাল নির্মাণ হলেও প্রাকৃতিক দুর্যোগে তা বারবার ভেঙে যায়। তাই দ্বীপের সাড়ে ৪ লাখ মানুষের সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার জন্য বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয়। টেকসই জেটি ও টার্মিনালের অভাবে নৌযানে ওঠানামা করতে প্রায়ই যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। বিশেষ করে, ভাটার সময় যাত্রীদের নদীর কাদাপানিতে হেঁটে গিয়ে নৌযানে উঠতে হয়। এছাড়া পণ্য পরিবহনেও মীরসরাই, কুমিরা ও সন্দ্বীপ এলাকার ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়। এসব বিবেচনায় চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ এবং কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ অংশে জেটির আনুষাঙ্গিক স্থাপনা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ প্রকল্পের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ই- ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে কাজ বাস্তবায়নকারী সরকারি সংস্থা বিআইডব্লিউটিএ চুক্তি স্বাক্ষর করে। এই প্রকল্পের অধীনে সন্দ্বীপ অংশে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ১০ মিটার চওড়া জেটি নির্মাণ করা হবে। এছাড়া একাধিক টার্মিনাল ভবন, মালামাল ওঠানামার জন্য আরসিসি জেটিসহ বেশকিছু স্থাপনা নির্মাণ হবে। জেটি নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, ‘সন্দ্বীপ চ্যানেলটি সাড়ে ৪ লাখ মানুষ ব্যবহার করেন। পণ্য পরিবহনের জন্যও ব্যবসায়ীদের কাছে চ্যানেলটি গুরুত্বপূর্ণ। তাই জেটি নির্মাণ হলে সব শ্রেণির মানুষ সুবিধা ভোগ করতে পারবেন।’ তিনি আরও জানান, ২০২৫ সালের জুনের মধ্যে এ জেটির নির্মাণকাজ শেষ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও কষ্ট দূর হয়ে যাবে। এছাড়া পর্যটকদের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।’ এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫৬ কোটি টাকা। যেখানে সন্দ্বীপের জেটি নির্মাণে ব্যয় হবে ৩৫৬ কোটি টাকা। আর মাঠ পর্যায়ে আগামী জানুয়ারি থেকে সন্দ্বীপে জেটি নির্মাণের কাজ শুরু হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)