শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নৌকা প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মীরা ব্যনার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মীরা বাধা দেয়ায় শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছদমা দীঘী নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মীরা ব্যানার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মীরা বাধা প্রদান করে এবং ঐসময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হককে নৌকার কর্মীরা আক্রমণ করে এবং বেদম প্রহার দেয়। স্থানীয়রা জানান এরা নৌকা প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মী এবং স্থানীয় ভাবে নাছির উদ্দীন দিদারের অনুসারী।
মারামারির এক পর্যায়ে ঘটনাটি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনকে অবহিত করলে তিনি সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করেন। এই সময় ভ্রাম্যমাণ আদালত টিম সরেজমিনে হাজির হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে দুই হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা হলে আরও কঠোর হুশিয়ারী দেওয়া হয় সেই সাথে আহত জহুরুল হক সহ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের আশ্বস্ত করা হয়।
এই ঘটনায় আরও জড়িতরা হলেন, আজিম উদ্দিন (৩২),নাঈম উদ্দিন(২৬),সুদীর চন্দ্র নাথ সহ আরও দশ থেকে বারোজন বলে জানান আহত জহুরুল হক।
এই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাবেক চেয়ারম্যান মকসুদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য আবুল কাশেম কন্ট্রাক্টদার সহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিআইপি নির্বাচিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন

মিরসরাই :: দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা। বুধবার (২০ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোহাম্মদ জিয়া উদ্দিনের নাম ঘোষণা করেন। জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জিয়া উদ্দিন ব্যবসায়ীক ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি সিআইপির মর্যাদা পাওয়ায় মিরসরাইবাসীসহ বাঙালী কমিউনিটির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ও ফাতেমা বেগমের সন্তান।
উল্লেখ্য, দুই বছরের জন্য নির্বাচিত সিআইপিদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে সরকারের দেওয়া পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ, সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা, দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে অতিথি এবং বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া সিআইপিরা বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ