শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে সিলেট জেলা প্রশাসকের মতবিনিময়
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে সিলেট জেলা প্রশাসকের মতবিনিময়
বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সিলেট জেলা প্রশাসকের মতবিনিময়

---

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, সিলেট একটি ঐতিহ্যবাহী জেলা ৷ ওই জেলার জনগণও ঐতিহ্যবাহী ৷ ফলে সিলেটে শিক্ষার হার বাড়াতে হবে ৷ উন্নয়নের চাবিকাটি হচ্ছে শিক্ষা ৷ সচেতনতা ও শিক্ষা যেখানে সে জাতি ততই উন্নত ৷ তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে শিক্ষাকে এগিয়ে নিতে হবে ৷ সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে ৷ ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ করতে হবে ৷ বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করে দিলে শিশুরা পড়ালেখায় আরো এগিয়ে আসবে ৷
জেলা প্রশাসক বলেন, জনসংখ্যা বাড়লে মাথাপিছু আয় কমে আসে ৷ এক্ষেত্রে আরো সচেতন হতে হবে ৷ কৃষি ক্ষেত্রে আজ দেশ সয়ং সম্পর্ণ ৷ খাদ্যে ভরপুর দেশ ৷ সরকার পতিত জমি চাষাবাদের আওতায় আনার কাজ শুরু করেছে ৷ সে হিসেবে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়কে বাচাই করা হয়েছে ৷ শুধু বিশ্বনাথ নয় সিলেটের প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়ন বাচাই করা হয়েছে ৷ পর্যায়ক্রমে সকল ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর করা হবে ৷ এতে সবার সহযোগিতার প্রয়োজন৷
মোঃ জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে বিশ্বের মধ্যে একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত হবে ৷ ছাড়িয়ে যাবে চীনের মতো দেশকে ৷ সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা প্রশাসক আয়োজিত পরিষদ মিলনায়তনে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ ৷
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান স্বপ্না শাহিন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিলু মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলী, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যৰ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, মামুনুর রশীদ মামুন, আক্তার আহমদ সাহেদ, আওয়ামী লীগ নেতা শফিকউদ্দিন স্বপন, নিখিল পাল, মহব্বত আলী জাহান, রনজিত ধর রন মেম্বার, সেলিম আহমদ, আবুল কালাম জুয়েল, নুরুল ইসলাম, মুক্তার মিয়া, বিএনপি নেতা সিরাজ খান, যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা রফিক হাসান, তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য, ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ প্রমুখ ৷ এছাড়া প্রশাসন, শিক্ষক, শিক্ষিকা, উদ্যোক্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ৷ এদিকে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন উপজেলা শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ৷ আপলোড : ৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯. ৫৫ মিঃ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)