মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত
ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সদস্য নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বজলুর রশিদ (৫৬) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার ৯ জানুয়ারি বিকেল ৪ টায় ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর শৌলা এলাকার সোনামুখি বাজার সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ১নং বুলাকীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি তার মেয়েকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ী চিরিরবন্দর থানার আমবাড়ী এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঘোড়াঘাটে থানার ১নং বুলাকিপুর ইউপির দামোদরপুর মৌজার সোনামুখি বাজার সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌছলে দিনাজপুর হইতে ঢাকা গামী একটি চাল বোঝাই ট্রাক ( যাহার নং ঢাকা-মেট্রো-ট-১৬-১৪১৪) এর সাথে মোটরসাইকেলের সাথে মুখো-মুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভিকটিম বজলুর রশিদ(৫৬) মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় নিহত ব্যক্তিকে উদ্ধার ও মালবোঝাই ট্রাকটি আটক সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ
ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা
পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা