শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

--- পানছড়ি গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সঞ্চয় চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হুমকি প্রদান ও চাঁদাবাজির প্রতিবাদে এবং বিপুল-সুনীল-লিটন-রুহিনের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি গণঅধিকার রক্ষা কমিটি।
আজ মঙ্গলবার ৯ জানুয়ারি দুপুর দেড়টায় পুজগাঙের মুনিপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বড়কলক ঘুরে আবার মুনিপুরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সঞ্চয় চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক অনীল চন্দ্র চাকমা ও সদস্য মানেকপুদি চাকমা।
এছাড়া তাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল ময় চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন ত্রিপুরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ না করায় গতকাল সাবেক মহিলা মেম্বার সুজাতা চাকমা, বর্তমান মেম্বার মন্দিরা চাকমা, গণঅধিকার রক্ষা কমিটির সদস্য ও সমাজ সেবক রমেল মার্মাকে সেনাসৃষ্ট নব্যমুখেশ সন্ত্রাসীরা দেওয়ান পাড়ায় ডেকে নিয়ে অস্ত্রের মুখে মারধর, হয়রানি এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে।
বক্তারা ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ৭০টির অধিক রাজনৈতিক সংগঠন ও বহু সাধারণ জনগণ ভোট বর্জন করেছে। ভোটাধিকার দেশের নাগরিকদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের যদি এভাবে মারধর, হয়রানি, হুমকি চাঁদা দাবি করা হয় তাহলে সারা দেশে যারা ভোট প্রদান করেনি তাদের কাছ থেকেও চাঁদা দাবি করুন।
সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জনপ্রতিনিধিরা জনগণের স্বার্থে লড়াই সংগ্রামে সর্বদা সোচ্চার। এই কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের উপর এ ধরনের মানসিক-শারীরিকভাবে হয়রানি নির্যাতন করা হচ্ছে। রাষ্ট্রীয় ইন্ধনেই সন্ত্রাসীরা এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা গত ১১ ডিসেম্বর বিপুল চাকমাসহ ৪ ছাত্র-যুব নেতাকে হত্যা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করায় তারা আবার জনপ্রতিনিধিদেরকে হুমকি-ধমকি, মারধর, হয়রানি করতে শুরু করেছে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় মদদে ঠ্যাঙাড়েদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আর চলতে দেওয়া যায় না। এই খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বত্র রুখে দাঁড়াতে হবে। আমরা যদি নিরব থাকি তাহলে তাদের এই অপরাধকর্ম আরো দিন দিন বেড়ে যাবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী ও বিপুলসহ চার খুনে জড়িত ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের সকল ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেয়ার দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)