শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » সমাজ থেকে অপরাধ প্রবনতা কমাতে খেলাধুলার বিকল্প নেই : ইউএনও শাহিনা
প্রথম পাতা » সকল বিভাগ » সমাজ থেকে অপরাধ প্রবনতা কমাতে খেলাধুলার বিকল্প নেই : ইউএনও শাহিনা
সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাজ থেকে অপরাধ প্রবনতা কমাতে খেলাধুলার বিকল্প নেই : ইউএনও শাহিনা

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেছেন, সমাজ থেকে অপরাধ প্রবনতা কমাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ভ্রাতৃত্ব সৃস্টির পাশাপাশি মানুষের শরীরকেও সুস্থ রাখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও সুন্দর সমাজ উপহার দিতে হলে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন ও সাংস্কৃতি চর্চ্চার ব্যবস্থা করে দিতে হবে।

সিলেট-২ আসনের নর্ব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী পরিষদের স্থান পাওয়ার ফলে ওই এলাকার সকল উন্নয়ন কর্মকান্ডের সাথে সাথে খেলাধুলারও ব্যাপক উন্নতি হবে বলে আমি আশাবাদি।

তিনি রোববার (১৪ জানুয়ারী) বিকেলে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২৭তম টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। নাজির বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্ঠিত এবারের লীগের উপজেলার বিভিন্ন অঞ্চলের ৭টি ক্লাব রবিন লীগ পদ্ধতির খেলায় অংশ গ্রহন করেছে। লীগের স্পন্সর হিসেবে রয়েছে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’।

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদ, প্রবাসী রাকিব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে দুপুরে উদ্বোধক হিসেবে লীগের উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রেস সেক্রেটারী ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহিদুল ইসলাম সাহিদ, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সদস্য রাসেল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি একেএম তুহেম।

উদ্বোধনী খেলায় একতা স্পোটিং ক্লাব (১৮৪/৬) ১৯ রানের ব্যবধানে নব-দিগন্ত স্পোটিং ক্লাব (১৬৫/১০)’কে হারিয়ে লীগের শুভ সূচনা করেছে। এসময় অনুষ্ঠানগুলোতে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক ইমাদুর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া’সহ ক্রীড়ামোদী ও বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার আর নেই তাহসিনা রুশদীর শোক

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সালিশ ব্যক্তিত্ব, দশঘর ইউপির সাবেক মেম্বার আবুল হোসেন (৬০) আর নেই। তিনি আজ রবিবার (১৪ জানুয়ারী) সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-৫ ছেলে, ৪ মেয়েসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুত্বে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ বারের মতো তাকে একনজর দেখতে লোকজন তার বাড়িতে ভিড় করেন।

এদিকে, মরহুমের জানাযার নামাজ বেলা আড়াইটায় দশঘর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।

অপরদিকে, বিশ্বনাথে বিএনপি নেতা মেম্বার আবুল হোসেনের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর।

তিনি (রবিবার) সকালে এক শোক বার্তায় বলেছেন, আবুল হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শুণ্যতা সহজে পুরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।





আর্কাইভ