শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে রাজস্ব কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে রাজস্ব কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে রাজস্ব কর্মশালা অনুষ্ঠিত

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট:: সিলেটে বিভাগীয় রাজস্ব বিষয়ক সমস্যা ও উত্তরণকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার(১৭ জানুয়ারি) বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজস্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় অংশ গ্রহণ করেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ (রাজস্ব) এবং এ তিন জেলার অন্তর্ভুক্ত উপজেলাসমূহের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনারগণ (ভূমি)।

স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সবাইকে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ভূমি ব্যবস্থায় অনেক সংযোজন ও আধুনিকায়ন হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সে আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করতে হবে।

ভূমি ব্যবস্থার উত্তরণের ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ দেশের ভূমি ব্যবস্থা জমিদার, ইংরেজদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। নামজারি নিয়ে ভূমি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যেন অতিরিক্ত সুবিধা বা বৈষম্যের স্বীকার না হয় সেজন্য সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অবৈধ ভূমি দখলের সঠিক প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে সহকারী কমিশনারদের (ভূমি) আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
দিনব্যাপী এ কর্মশালায় রাজস্ব বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে জেলা ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর দল ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।





আর্কাইভ