সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১
খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টর- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী নাম একজনের মৃত্যু হয়েছে।
রবিবার ২৮ জানুয়ারী দুপুরের দিকে জেলা সদরের হাসপাতাল সড়কের টিএন্ডটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়। চট্টগ্রামে নেয়ার পথে বিকেলের দিকে মানিকছড়িতে তার মৃত্যু হয়।
নিহত নুরুল কাদের চৌধুরী, চৌধুরী বোডিং এর মালিক দোস্ত মোহাম্মদ চৌধুরীর নাতি ও খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আফতাব চৌধুরীর ভাতিজা। তিনি খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। ট্রাক্টর জব্দ করা হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের