শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নিষিদ্ধ গাইড বই বিতরণ: নিরব স্থানীয় প্রশাসন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নিষিদ্ধ গাইড বই বিতরণ: নিরব স্থানীয় প্রশাসন
বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় নিষিদ্ধ গাইড বই বিতরণ: নিরব স্থানীয় প্রশাসন

---

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.৩৫মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় পৌর প্যানেল মেয়র-১,মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: আলাউদ্দিন লিটন এর নেতৃত্বে নিষিদ্ধ গাইড বই বিতরণের মাধ্যমে শিক্ষা খাতকে ধবংসের অপসংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ ৷ গত ৪ এপ্রিল বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনার মধ্যদিয়ে উক্ত সরকারী ভাবে নিষিদ্ধ গাইড বই বিতরণের ঘটনা ঘটে ৷ শিক্ষাঙ্গনে প্রকাশ্যে জনসমুখে সরাসরি নিষিদ্ধ গাইড বিতরণের এমন নজির সারাদেশে এটাই প্রথম ৷
জানা গেছে, নির্ধারিত ১০০ জনের মধ্যে কম পক্ষে ৬০জন ছাত্র/ছাত্রীর হাতে এই নিষিদ্ধ গাইড বই তুলে দেয়া হয়েছে ৷ শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের নিষেজ্ঞরা বার বার চারদিকে শিক্ষর গুনগত মান নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন সকলের দৃষ্টি আকর্ষণ করলেও কোন প্রভাব পড়েনি মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে ৷ উল্টো শিক্ষারমান উন্নয়নে সরকারের গৃহীত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করা হয়েছে এখানে ৷ স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির এ ধরনের কার্যক্রম এই স্কুলের অর্জিত সুনামকে মাটিতে নামিয়েছে বলে মনে করেন শিক্ষা সচেতন ব্যক্তিবর্গরা ৷
দেশে সব রকম নোট ও গাইড বই বিক্রয় ও বিতরণে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারি থাকা সত্বেও প্রভাবশালী (নন ম্যাট্রিকুলেশন) এমন ধরনের নেতা কেন কোমলমতি শিক্ষার্থীদের হাতে নিষিদ্ধ বিভিন্ন প্রকাশনীর গাইড তুলে দিচ্ছেন তা পরিষ্কার করে কেউ বলতে পারেনি ৷ সরকার ১৯৮০ সালে নোট ও গাইড প্রকাশনা নিষিদ্ধ করে প্রণীত নোট বই নিষিদ্ধকরণ আইনের ৩,৪ নং ধারা অনুসারে নোট বই বিক্রি,ছাপানো ও সরবরাহ (বিতরণকারী) ৭ বছরের সশ্রম কারাদন্ড সহ ২৫ হাজার টাকা জরিমানার বিধান রেখেছেন ৷
২০০৭ সালের ১০ ডিসেম্বর হাইকোর্ট পুনরায় জেলা প্রশাসকদের নোট, গাইড বই বাজারজাত বন্ধের নির্দেশ দেয় ৷ অতঃপর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির করা রিটের শুনানিতে ২০০৯ সালের নভেম্বরে হাইকোর্ট প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট গাইড মুদ্রণ, প্রকাশনা, বিক্রয় ও বাজারজাতকরণ পুরোপুরি নিষিদ্ধ করে ৷ ২০১৩ সালের খসড়া শিক্ষা আইনেও যাবতীয় নোট ও গাইড বই নিষিদ্ধ করা হয়েছে ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুলে অবৈধ গাইড বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১, আলাউদ্দিন লিটন গাইড বই বিতরণের বিষয়টি স্বীকার করে জানান, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতির লক্ষে স্কুলের নিজস্ব অর্থায়নে আমরা এ সব গাইড বই বিতরণ করেছি ৷ এ সময় তিনি দৃঢ় কন্ঠে বলেন,গাইড বই বিতরণে দেশে নিষেধাজ্ঞা থাকলেও আমাদের কখনো কখনো আইনের উর্ধেব উঠে গিয়ে কাজ করতে হয় ৷ এ সময় তিনি প্রতিবেদককে গাইড বই বিতরণের বিষয়ে সংবাদ পরিবেশনের জন্য নিষেধ করেন ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান,দেশে প্রচলিত সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে আমাদের শিক্ষকবৃন্দের পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার অভাব রয়েছে উল্লেখ করে স্কুলের সামগ্রিক সফলতা সুমন্নত রাখা ও পরীক্ষায় ভাল রেজাল্ট নিশ্চিত করতেই আমরা ছাত্র/ছাত্রীদের মাঝে গাইড বই বিতরণ করেছি ৷ এ সময় তিনি নোট বই বা সহায়ক বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোহতাচিম বিল্লাহ জানান,সরকারী ভাবে গাইড বিতরণ সম্পুর্ণ নিষিদ্ধ ৷ ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা গাইড বই বিতরণের ঘটনা আমি পুর্বে শুনিনি ৷ তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,যদি ছাত্র/ছাত্রীদের স্কুল থেকে গাইড বই সরবরাহ করার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে ঐ স্কুলের শিক্ষকদের ভুমিকা কি ?
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: শামছুল হক মুঠোফোনে এই প্রতিবেদককে গাইড বই বিতরণ সারা জেলায় চলছে দাবী করে বলেন,মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের গাইড বই বিতরণের বিষয়টি আমার জানা নাই ৷ আমি বিষয়টি সম্পর্কে খোজ খবর নেব ইত্যাদি ৷





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)