শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » খাগড়াছড়ি » যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী

--- খাগড়াছড়ি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে এদেশের আপামর মানুষ জনযুদ্ধের মাধ্যমে এদেশের বিজয় ছিনিয়ে এনেছে। তিনি বলেন, কষ্টার্জিত বাংলাদেশকে এদেশেরেই মানুষ রক্ষা করেছে। তাই কষ্টার্জিত বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলে ধরতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দল বারবার পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে ভুল বুঝাবুঝির প্রাচীর তৈরি করে রাখতে চায়। এসব অপশক্তি দল থেকে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এদেশ আমাদের। আমরা কষ্টের মাধ্যমে এদেশ অর্জন করেছি। কষ্টার্জিত এদেশের ভাবমূর্তি অপপ্রচার ও অসত্য তথ্য দিয়ে বিদেশের কাছে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে হুশিয়ার দিয়ে বলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন বাবু, খাগড়াছড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, উপজেলাসমূহের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষকে মুক্ত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর এ উদ্যোগের ফসল হলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পশ্চাদপদ মানুষদের দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্র্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গড়ে তুলেন। সেই থেকেই এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। এ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীদের কল্যাণের কথা চিন্তা করেই সরকার এখানে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ চালিয়ে যেতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা সত্যিকারভাবে বাস্তবায়ন হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা দেশের সুনাম বিনষ্টকারীদের উদ্দেশে বলেন, যারা এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায় না, যারা এদেশের মানুষের উন্নয়ন চায় না- যারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অবদান রাখেন না, তারাই এদেশের শত্রু। তারা এদেশকে তাবেদার বানাতে চায়। যারা বিদেশে অসত্য তথ্য দিয়ে দেশের অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের এ ধরনের অপচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ নস্যাৎ করে দিবে।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও খাগড়াছড়ির শিশু কিশোর, আবাল বৃদ্ধ বণিতা সকলেই ফুল দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বরণ করে নেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ