শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান : সাড়ে নয় লক্ষ টাকা জরিমানা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান : সাড়ে নয় লক্ষ টাকা জরিমানা
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযান : সাড়ে নয় লক্ষ টাকা জরিমানা

--- আকতার হোসেন, (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ ইটভাটায় অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকার এম এইচ বি আই(MHBI) ব্রিকস এবং করেরহাট ইউনিয়নস্থ সামনের খিল এলাকার এমরানী অটো ব্রিক্স নামক ইট ভাটায় অভিযান পরিচালনা করে এই দন্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

এসময় ইট ভাটা স্থাপনের লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকা এবং কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারের দায়ে এম এইচ বি আই (MHBI) নামক ইটভাটা’কে ১লক্ষ ৫০ হাজার টাকা এবং এমরানী অটো ব্রিক্স ইটভাটা’কে নিকটবর্তী পাহাড় এবং কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রমাণ পাওয়ায় এবং সেই সাথে প্রতিষ্ঠানটি কোন প্রকারের লাইসেন্স কিংবা অনুমোদন দেখাতে না পারায়, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এমরানী অটো ব্রিক্স ইটভাটাকে ৮লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় মীরসরাই থানা এবং জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)