শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দূর্বৃত্তদের দেওয়া আগুনে বিখ্যাত মিষ্টির দোকান ও গোডাউন সহ ৮টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ৭ মার্চ ভোররাত ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। ক্ষতিগ্রস্ত হলেন মিলন নাথ, শাহা আলম, আনন্দ ভট্টাচার্য, এজাবতুল্লাহ, আবসার, শুভ নাথ, সমির নাথ, পিন্টু নাথ। এ ব্যাপারে শ্যামা মিষ্টি বিতানের মালিক ক্ষতিগ্রস্ত মিলন নাথ অভিযোগ করে ভোরের ডাককে বলেন, কালি মন্দিরের জায়গা এবং এক স্থানে দুটি মন্দির করার বিষয় নিয়ে অপর মন্দির কমিটির সাথে তার বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে। গত ১৫ দিন আগেও একবার আগুন দিয়েছিল। আমার কর্মচারীরা জেগে থাকায় সেদিন নেভানো সম্ভব হয়। আগুন ধরিয়ে দেওয়া কাপড় ও কাঠি পাওয়া যায় সেদিন। আমি আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো.ফোরকান ভোরের ডাককে বলেন, কিছুদিন আগেও শত্রুতা করে কে বা কারা আগুন দিয়েছিল বলে জানতে পারি। এ ব্যাপারে মিলন ইউনিয়নে একটি অভিযোগ নিয়ে যান। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো.নজরুল ইসলাম ভোরের ডাককে বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে আমাদের ধারণা। তবে ক্ষতিগ্রস্তরা আগুন কেউ ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন। সেটা তদন্ত সাপেক্ষে করলে বের হয়ে আসবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)