শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম : পার্বত্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম : পার্বত্য প্রতিমন্ত্রী
রবিবার ● ১৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম : পার্বত্য প্রতিমন্ত্রী

--- খাগড়াছড়ি, ১৭ মার্চ ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আগামি প্রজন্মকে আথুনিক শিক্ষায় শিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ করে ২০৪১ সালে একটি সুন্দর জাতি উপহার দেয়ার জন্যই জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীম।
আজ খাগড়াছড়ি জেলা সদরের টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এ কথা বলেন।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জাতীয় শিশু দিবস জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। এ প্রজন্মকে শক্তিশালী রূপে গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার সবার। তিনি শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তুলতে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনগুলোর সুদৃশ্য পাকা বিল্ডিং, বাউন্ডারি ওয়ালসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্কুলের ক্যাম্পাসের ভিতরে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আবার তথ্য প্রযুক্তির সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাপটপ দিয়ে শিশুদের সুশিক্ষিত করার প্রয়াস চালিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত করে শিশুদের মনোবাসনা ও চিন্তা চেতনা বিকশিত করার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, দেশে সুশাসন কায়েম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আর তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, দুরদর্শীতা এবং দেশের মানুষের প্রতি তাঁর প্রেম ও ভালবাসার কারণে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল আরও বলেন, এখন আমাদের দরকার সম্প্রীতি। আরও দরকার আমরা যে যেখানেই থাকি, সেখান থেকেই দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে বারংবার জাগ্রত করা। এভাবে যদি আমরা এগুতে পারি, তাহলে সামনের ২০৩০ এর এসডিজি অর্জনে আমরা সফল হবোই এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতেও আমাদের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সমাজের নিন্দুক শ্রেণির মানুষদের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, নিন্দুকেরা সবসময় নিন্দা করবেই। যারা নিন্দুক তাদের কাছে কোনো জাত নাই, এমনকি নাই কোনো সম্প্রদায় ধর্ম। যারা কুচক্রকারী, ষড়যন্ত্রকারী, যারা দুর্বৃত্তকারী তারা তাদের দুর্বৃত্তায়ন কাজ করেই যাবে। এই দুর্বৃত্তশ্রেণি ও হায়েনারা স্বাধীনতা সংগ্রামে নিরীহ মানুষের সীমাহীন ক্ষতি করেছিল। দেশের মানুষকে দ্বিধা দ্বন্দের মধ্যে রেখেছিল। সমাজের এধরনের দুর্বৃত্ত শ্রেণি ও হায়েনাদের কাছ থেকে নিজেদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, অনুরূপভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা চান আজকের শিশু আগামিতে দেশ পরিচালনায় অনন্য ভূমিকা পালন করবে। সে লক্ষ্য অর্জনে শিশুদের স্নেহ, ভালোবাসা দিয়ে উন্নত নাগরিক হিসেবে বড় করে তোলার পরিবেশ করে দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আযম, মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি সনজিত ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ আহ্বায়ক সুইচিং থুই মারমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদিকা বিলকিস চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলা প্রশাসন, দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে নিয়ে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ