শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কোটি টাকা আত্মসাৎ : কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তার শাস্তি হল বদলি
প্রথম পাতা » কুষ্টিয়া » কোটি টাকা আত্মসাৎ : কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তার শাস্তি হল বদলি
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটি টাকা আত্মসাৎ : কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তার শাস্তি হল বদলি

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারের কোটি টাকা নয়ছয় ও আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামকে সম্প্রতি পঞ্চগড় জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলার সুপারিশ করা হয় ওই তদন্ত প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে সরকারি ভূ-সম্পত্তির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সম্পত্তিটি ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে কার্যত অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। এ বিষয়ে গত ১২ মার্চ সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অধিশাখা থেকে মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও সরকারি দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট ১৫টি বিষয় উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সময়কালে নানা খাতে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অধিদপ্তরের নিজস্ব আর্থিক সঞ্চয়ে গড়ে তোলা এক কোটি টাকার এফডিআরের বিপরীতে র্কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিধি বহির্ভূতভাবে শহর সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম ৪২ লাখ ৫০ হাজার টাকা সুদসহ ঋণগ্রহণ করেন এবং ব্যয় করেন। আর ডায়াবেটিক ফাউন্ডেশনের ৩টি কক্ষ নির্মাণ খাতে ২৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনিয়ম করেন। উপপরিচালক (ইউসিডি) উন্নয়ন ব্যয় সাময়িক বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দিলেও জহিরুল ইসলাম ৩০ লাখ টাকা ঋণ উত্তোলন করেন। আইএফআইসি ব্যাংকে থাকা ১ কোটি টাকার এফডিআর থেকে সব মিলিয়ে ৭২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করায় হিসাবটির সঞ্চয় এখন অতি নগণ্য। এ ছাড়া ৪টি ব্যাংক হিসাবে সর্বশেষ স্থিতির পরিমাণ ১১ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা, যা খুবই নগণ্য। এই খাতের টাকাও হীন উদ্দেশ্যে তছরুপ করা হয়েছে বলে প্রতীয়মান। এভাবে নানা উন্নয়ন খাতের প্রকল্পে ব্যয় দেখিয়ে লাখ লাখ টাকার অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত জহিরুল ইসলামকে চাকরিচ্যুতকরণ নির্দেশনার ওই চিঠিতে। উক্ত কার্যালয়ে ২০২০ সালের ৩ ডিসেম্বর কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. জহিরুল ইসলাম। তার বিরুদ্ধে শহর সমাজ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা অনুসরণ না করে অননুমোদিত কমিটির মাধ্যমে আর্থিক অনিয়মসহ (ঋণগ্রহণ, ভবন নির্মাণ) বিভিন্ন কার্যক্রম পরিচালনা, জমি সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করা, বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ না করার অভিযোগগুলোর কারণে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলার সুপারিশ-সংবলিত ১১৯ পাতার ফিরিস্তি পাঠানো হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর। তার বিরুদ্ধে ওঠা বিস্তর অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই চিঠিতে (বরখাস্তসহ বিভাগীয় মামলার সুপারিশের বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের চিঠি) যা বলা হয়েছে প্রকৃত অর্থে ঘটনাটা এমন নয়। এর মধ্যে অনেক বিষয়ই আছে, যার কোনো ভিত্তি নেই। চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার সুপারিশের বিষয়ে আমি কিছুই জানি না। এ ছাড়া সরকারি চাকরির স্বাভাবিক নিয়মেই তাকে বদলি করা হয়েছে বলেও দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল লতিফ সেখ বলেন, শহর সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের বিষয়ে আমি অবগত। তবে সর্বশেষ ওই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন র্কর্তৃপক্ষের সিদ্ধান্ত সম্পর্কে আমার কিছুই জানা নেই।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)