বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » জাতিসংঘের সাবেক সভাপতি এ্যাশকে গ্রেফতার
জাতিসংঘের সাবেক সভাপতি এ্যাশকে গ্রেফতার

অনলাইন ডেক্স :: ঘুষ গ্রহণের মামলায় জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক সভাপতি এ্যাশকে জনগ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।চীনের এক রিয়েল এস্টেট মুঘলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় এ্যাশসহ আরও পাঁচজনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।
ফেডারেল আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাঁচ লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ ঘুষ নেন এ্যাশ। এই অর্থ নিয়ে নিউইয়র্কের ডবস ফেরির বাড়িতে একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ করেন তিনি। একই সঙ্গে পরিবারের অবকাশ যাপনের জন্যও ব্যয় করেন ঘুষের অর্থ।
আইনজীবীরা জানিয়েছেন, জাতিসংঘে নিজের অবস্থান দেখিয়ে ব্যবসায়ীদের সরকারি সুবিধা আদায় করিয়ে দেওয়ার কথা বলে ঘুষ নিয়েছেন এ্যাশ।
এ্যাশ ২০১৩ সালে ৬৮তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে তিনি জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।একই সঙ্গে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কার্যক্রমের সঙ্গেও যু্ক্ত ছিলেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)