শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর
রবিবার ● ১৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোর দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টায় দোকানপাট ভাংচুর ও ভূক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী মাহবুবুল আলম বাদী হয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রফিকুল ইসলামকে বিরোধপূর্ণ জমিতে কোন কিছু না করার জন্য নির্দেশ দেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ মে মঙ্গলবার প্রতিপক্ষ রফিকুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্রসহ উচাখিলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কাজী মাহবুবুল আলমের মালিকানা জমিতে থাকা দোকানপাট ভাংচুর করে। এতে মাহাবুব আলম বাঁধা প্রদানের চেষ্টা করলে অস্ত্রধারীরা তার উপর চড়াও হয়। এসময় আত্মরক্ষার্থে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হন। পরে উপস্থিত লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, কাজী মাহবুবুল আলম ১৯৯৪ সালে রিয়াজ উদ্দিনের নিকট থেকে রেজিঃকৃত এওয়াজ বদল দলীলমূলে জমির মালিক হন। তখন থেকেই তিনি জমিটি ভোগদখল করে আসছেন। দীর্ঘ ২৭ বছর পরে তিনি জানতে পারেন তার এওয়াজ বদলকৃত দলীলটিতে সাবেক দাগ নাম্বারে ভুল লিপিবদ্ধ হয়েছে। এমতাবস্থায় রিয়াজ উদ্দিন জীবিত না থাকায় তার ওয়ারিশান ৯ জনকে বিবাদী করে ২০২০ সালে দাগ সংশোধনের জন্য তিনি ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। পরে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম ২০২০ সালে রিয়াজ উদ্দিনের ৯ জন ওয়ারিসানদের মধ্য থেকে ৫ জনের কাছ থেকে একই জমিটি অবৈধভাবে কিনে নিয়ে এই মামলায় পক্ষভূক্ত বিবাদী হন। পরে ২০২৩ সালের ৩১ আগষ্ট মামলার আরজিতে তথ্য অস্পষ্ট থাকার কারণ উল্লেখ করে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এ.এস.এম আনিসুল ইসলাম প্রতিপক্ষ বিবাদী রফিকুল ইসলামের বিরুদ্ধে দোতরফা সুত্রে, ১ ও ৮ নং বিবাদীর বিরুদ্ধে আপোষ সুত্রে ও অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে একতরফা সুত্রে মামলাটি খারিজ করে দেন। পরে ভূক্তভোগী মাহবুব গত ১৩ মে ময়মনসিংহ বিজ্ঞ জেলা জজ বাহাদুর আদালতে আপীল করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলাম জানান, আদালত আমাকে ডিগ্রি দিয়েছে, তাই আমি আমার জমি থেকে দোকান সড়ানোর কথা বলেছি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





ময়মনসিংহ এর আরও খবর

প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

আর্কাইভ