শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রধান শিক্ষকের অনিয়মে জর্জরিত বিদ্যালয়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রধান শিক্ষকের অনিয়মে জর্জরিত বিদ্যালয়
বুধবার ● ৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান শিক্ষকের অনিয়মে জর্জরিত বিদ্যালয়

--- হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলার পাদুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ), প্রাক প্রাথমিক শ্রেণী সজ্জিতকরণ ও উপকরণ ক্রয় ও মেন্টেইনেন্স এর টাকাসহ বিভিন্ন বরাদ্ধের সম্পুর্ণ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে। খোদ বিদ্যালয় ক্যাসমেন্ট এলাকার পাড়াবাসীরা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। তারা আরো বলেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতও থাকেননা। ইউৃএনডিপি’র অর্থায়নে নির্মিত সম্প্রতি জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়টি প্রধান শিক্ষকের অনিয়মের কারণে দিন দিন ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে।
স্থানীয়দের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে বিদ্যালয়ের একটি নতুন পাকা ভবনের কাজ চলমান থাকলেও বর্তমান বিদ্যালয় ভবনটি যত্রতত্র অবস্থায় পড়ে আছে। এমনকি বিদ্যালয়ের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষনাবেক্ষণের জন্য কোন কক্ষে একটি তালাও নেই। অনুন্ধানে আরো জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ) এর দুই কিস্তিতে ২৫ হাজার টাকা পাওয়া যায়, বিদ্যালয় মেন্টেইনেন্সের জন্য ৪০ হাজার টাকা এবং প্রাক প্রাথমিক শ্রেণী সজ্জিতকরণ ও উপকরণ ক্রয়ের জন্য ১০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হলেও তার কোন টাকাই ব্যয় না করে সম্পুর্ণ টাকা আত্মসাৎ করেছে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।
স্লীপ এর টাকা ব্যবহার বিবিধতে বিদ্যালয়ের দেওয়ালে ছবি অঙ্কন, নীতিবাক্য লিখন, বিদ্যালয়ের গেট করা ও নামফলক লাগানো, বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা ও পুরস্কার বিতরণ, গরিব শিক্ষার্থীদের কাব ড্রেস ও ক্ষুদে ডাক্তারদের অ্যাপ্রোন তৈরী করা, বিদ্যালয় মাঠে বাগান করা, টয়লেটে সাবান সেন্ডেল ও হারপিক ক্রয়, অভিভাবক সমাবেশে অভিভাবকদের আপ্যায়ন, পানির ফিল্টার ও ডাসবিন ক্রয়, বঙ্গবন্ধু কর্ণা, মুক্তিযুদ্ধ কর্ণার ও বুক কর্ণার তৈরী করাসহ বিভিন্নভাবে এসব টাকা ব্যয় করার নির্দেশনা থাকলেও তার কোনটাই করা হয়নি। প্রাক প্রাথমিকের জন্য ক্রয় করা হয়নি কোন উপকরণ।
এছাড়াও গোপনে তদন্ত করে জানা যায়, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকেননা। শিক্ষক হাজিরা খাতায়ও বেশ কয়েকদিন তার কোন স্বাক্ষর পাওয়া যায়নি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী রেজিস্টারে ৭৮ জন ভূয়া শিক্ষার্থীর নাম থাকলেও প্রকৃত পক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৩৮ জন।
এবিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকের সব প্রশ্ন শোনার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে পূনরায় ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে স্বশরীরে দেখা করলে তিনি শিক্ষা অফিসারের সাথে কথা বলতে বলে পাশ কাটিয়ে যান।
আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন খান সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, এই বিষয়টা আমার নলেজে ছিলোনা। আমি অতি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো। সাংবাদিকের আরেক প্রশ্নের জনাবে তিনি বলেন, বিদ্যালয়ের জন্য বরাদ্ধকৃত টাকা প্রধান শিক্ষক উত্তোলন করেছে, সুতরাং তাকেই টাকার হিসেব দিতে হবে। অফিসে যদি কাউকে ঘুষ দিয়ে থাকে বা কেউ ঘুষ চেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ