শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সেনাবাহিনীর লীজকৃত ১৫ একর জমির দখল হস্তান্তর
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সেনাবাহিনীর লীজকৃত ১৫ একর জমির দখল হস্তান্তর
বুধবার ● ৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে সেনাবাহিনীর লীজকৃত ১৫ একর জমির দখল হস্তান্তর

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের প্রতিরক্ষা কলোনীর ১৫ একর জমি অবৈধ দখল উদ্ধার করে লীজ গ্রহীতাদের মাঝে দখল হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় লিজ দাতা বাংলাদেশ সেনাবাহিনীর জেলা সশস্ত্র বোর্ড, রংপুর এর এমএফআরও মেজর মো.ফিরোজ আহম্মেদ এর পক্ষে মেজর নাজমুল ইসলাম উপস্থিত থেকে লীজ গ্রহীতাদের মাঝে দখল বুঝে দেন। এ সময় লীজ গ্রহীতা মেজর মো.আসাদ উন-নবীর পক্ষে প্রতিনিধি হিসেবে ফিরোজ আহম্মেদ, ল্যাঃ কর্পোরাল (অবঃ) মো.হাবিল উদ্দিন ও সৈনিক নয়ন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
লীজ আবেদন ও বিভিন্ন দালিলিক কাগজ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলাধীন নূরজাহানপুর প্রতিরক্ষা কলোনীর ৩৫ নং প্লটের ৫ একর জমি লীজ মানি পরিশোধ সাপেক্ষে ২০২৪ সনের জন্য মেজর মো. আসাদ উন-নবীকে একসনা লীজ প্রদান করা হয়। এছাড়াও ৩৭ ও ৩৯ নং প্লটে ১০ একর জমি ল্যাঃ কর্পোরাল (অবঃ) মো.হাফিজ উদ্দিন ও সৈনিক মো.নয়ন মিয়াকে লীজ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন থাকা অবস্থায় উক্ত প্লটে মৃত আসরার আলম সরকার এর ছেলে সুবেদার ইব্রাহিম সরকার (মৃত) এর ওয়ারিশগন জমির মালিকানা দাবী করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিলেন এবং মালিকানা দাবী সাপেক্ষে মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। মহামান্য হাইকোর্ট তাদের মালিকানা অবৈধ বলে ঘোষণা করে মিলিটারী ফ্যামিলী রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও) এর পক্ষে রায় প্রদান করেন। এ ছাড়া চলমান জরিপে বর্ণিত প্লট সমূহ ৩১ বিধি মতে এমএফআরও এর নামে রেকর্ডভুক্ত থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জেলা সশস্ত্র বোর্ড, রংপুর এর এমএফআরও লীজ গ্রহীতাদের মাঝে লীজ প্রদান করেন।
দখল উদ্ধার বিষয়ে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর এর এমএফআরও মেজর মো. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক আবেদন ঘোড়াঘাট থানার ওসি, ইউএনও, এসিল্যান্ড, পৌর মেয়র ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তরকে অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য প্রেরণ করা হলে তার প্রেক্ষিতে গত মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর লোকের উপস্থিতিতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে লীজগ্রহীতাদের মাঝে উক্ত জমির দখল বুঝে দেওয়া হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি জমিজমা সংক্রান্ত ও দেওয়ানি প্রকৃতির হওয়ায় উভয়পক্ষকে বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত বিষয়ে ইতিপূর্বে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তাদেরকে উপরোক্ত পরামর্শ প্রদান করি।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)