মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভা কাল
বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভা কাল
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১২ জুন ২০২৪ বুধবার সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে “বাংলাদেশে গণতন্ত্রের সংকট - উত্তরণের পথ” শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক হাকিম, গণ - অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, আর এক অংশের মিয়া মসিউজ্জামান, এবি পার্টির মহাসচিব মুজিবুর রহমান মঞ্জু, এলডিপি, ১২ দল, সমমনা জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতান্ত্রিক বাম ঐক্য সহ বিরোধী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ।





তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের