শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ-ভারত সীমান্তে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ-ভারত সীমান্তে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
বুধবার ● ২৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-ভারত সীমান্তে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

--- মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: বাংলাদেশ-ভারত সীমান্তের চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলীঘাটের মেরকুম এলাকায় রবিবার (২৩ জুন) রাতে প্রায় দুই শতাধিক লোক সীমান্ত পাড়ি দিয়ে দেশে আনছে ভারতীয় চোরাই চিনি ও মাদক। হঠাৎ বিপত্তি ঘটে সীমান্তের নো ম্যানস্ ল্যান্ড অঞ্চলে। এ সময় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উপস্থিতি টের পেয়ে বাংলাদেশীদের সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশ করতে পারেনি কিশোর জাহেদুল ইসলাম (১৭)। শ্রবণ প্রতিবন্ধী জাহেদুল করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ফারুক ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে তার মরদেহ ভেসে উঠে নদীতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহেদ ফেরত আসতে নৌকায় উঠতে চাইলে বিএসএফ’র সদস্যরা তার মুখে ভারী অস্ত্র দিয়ে আঘাত করলে সে নদীতে পড়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। পরদিন সোমবার (২৪ জুন) বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবরী দল টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে তার খোঁজ পায়নি। পরদিন মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টা নাগাদ সারারাত পাহারায় থাকা পরিবারের লোকজন নিখোঁজ জাহেদুরের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা জোরারগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জাহেদুল ইসলামের চাচা নজরুল ইসলাম দাবি করেন, এলাকার কিছু চিনি চোরা কারবারী টাকার প্রলোভন দেখিয়ে আমার ভাতিজা জাহেদুলসহ আরো অনেক কিশোরকে চিনির বস্তা বহনে ব্যবহার করতো। ওই রাতেও করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী এলাকার মফিজুল তাকে সীমান্তের ওপারে (ভারত) নিয়ে যায়। পরে বিএসএফ আসলে সবাই পালিয়ে গেলেও আমার ভাতিজা ফেরত আসেনি।
এ বিষয়ে চিনি চোরা কারবারী সিন্ডিকেটের সদস্য মফিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই রাতে আমার কোনো কাজ ছিল না। করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের জামাল মাঝি ও তার ভাই রাইফুল জাহেদুলকে এ কাজে নিয়ে যায়। আমিও মাঝে মাঝে এগুলো করতাম, এখন আর করি না।
পরবর্তীতে জামাল মাঝির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি হলাম মাঝি, আমার কাজ হলো লোকজন সরবরাহ করা। আমি মফিজুলকে লোকবল সরবরাহ করি।
এ সময় জামাল মাঝির কাছে চিনি চোরা কারবারীদের তথ্য জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় কোনো মাথা নেই। এলাকার প্রায় ৩০ জনের মতো লোক ভারত থেকে সীমান্ত পার করে চিনি নিয়ে আসেন। স্থানীয়রা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই এই কাজে জড়িত।
স্থানীয় একাধিক বাসিন্দা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, করেরহাট ইউনিয়নের আমলীঘাট মেরকুম সীমান্ত দিয়ে প্রতি রাতে হাজার বস্তারও ওপর চিনি চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে। আবার চিনির বস্তার ভেতর অনেক সময় ভারতীয় মদ এবং ফেনসিডিলও আনা হয়। এ কাজে এলাকার উঠতি বয়সি ছেলেদের প্রতি বস্তায় ২০০ টাকা দেওয়া হয়। এতে প্রত্যেকে প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২ হাজার টাকার বেশি রোজগার করে। তবে এ কাজে এলাকার কারা যুক্ত ও মূল হোতা কে জানতে চাওয়া হলে স্থানীয়রা তাদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, জাহেদুলের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার শরিরে বড় ধরণের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘসময় নদীর পানিতে ডুবে থাকার দরুন মুখের একটি অংশে আঘাতের মতো সামান্য কিছু ক্ষত দেখা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডকেল (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অলিনগর বিওপি কমান্ডের নায়েব সুবেদার খোরশেদ আলম বলেন, আমরা এসব বিষয়ে কিছুই জানি না। সোমবার সকালে ফায়ার সার্ভিসের লোকজন আসার পর জানলাম একটি ছেলে নদীতে নিখোঁজ হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩

আর্কাইভ