শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল রাউজানের এক যুবকের
প্রথম পাতা » চট্টগ্রাম » হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল রাউজানের এক যুবকের
রবিবার ● ৭ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল রাউজানের এক যুবকের

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর রাউজানের যুবক আবিদুর রহমান খান (২৪) এর লাশ উদ্ধার। ৬ জুলাই শনিবার ৩টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় বালিখলা ঘাটের হাসানপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেন। নিহত আবিদুর রহমান খান (২৪) রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের খালদার খান চৌধুরী বাড়ির বিএড কলেজের অধ্যাপক সরোয়ার জামান খানের ছেলে। এবং তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
নিহতের বাবা সারওয়ার জামান খান বলেন, শুক্রবার পৌনে ৭টায় আমার কাছে ফোন আসে আবিদকে পাওয়া যাচ্ছেনা। সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে আগে জানায়নি। আমি সেখানে আমার ভাই ও ভাতিজা পাঠিয়েছিলাম। শনিবার তার মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছি।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ রাউজানের গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানান। জানা যায়, বিশ্ববিদ্যালয় হতে কয়েকজন সহপাঠীদের সাথে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে যায়। সেখানে গত ৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পানিতে নেমে তালিয়ে যায়। শনিবার বিকাল পৌনে ৩ টায় তার মরদেহ উদ্ধার হয়।

রাউজানে সাপের কামড়ে মৃত্যু : রাসেল ভাইপার আতঙ্ক

রাউজান :: চট্টগ্রামের রাউজানে বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ জুলাই শনিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের পাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনজিত পাল (৬৫) ঊনসত্তর পাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের ছেলে। এতে এলাকাজুড়ে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। এব্যাপারে নিহতের ছেলে প্রদীপ পাল বলেন, সকালে আমার বাবা বাড়ির পাশে বিলের মধ্যে লাগানো সবজি খেতে গেলে সাপে কামড় দেয়। দ্রুত তাকে আমরা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল তাকে ভ্যাকসিন দেয়া হলো। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান তার বাবার পায়ের দংশন করেন সাপ।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, সকালে বিলে গেলে তাকে সাপে কামড় দেন। হাসপাতালে নিয়ে গেল তার মৃত্যু হয়। তবে কি ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে তাকে ভ্যাকসিন প্রয়োগসহ নানাভাবে বাঁচানোর চেষ্টা করা হলেও তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর।

কর্ণফুলী নদীতে নিখোঁজ রাউজানের জনির খোঁজ মিলেনি

রাউজান :: কর্ণফুলী নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করা রাউজানের জনির (৪০) লাশ পাঁচদিনেও খোঁজ মিলেনি। গত ২ জুলাই কালুরঘাট ফেরির পাঠাতন থেকে নদিতে লাফ দেয় জনি। তার লাশ এখনো খুঁজে না পেয়ে তার পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত মুকান্দ মুখার্জির পুত্র জনি। জনির আপন দুই ভাই রণি ও রকি তাদের ভাইয়ের লাশ খুঁজে পেতে প্রতিদিন নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা জানিয়েছে নিখোঁজ ভাইটির লাশের সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সরকারি সব বিভাগ এখনো তৎপরতা চালাচ্ছেন। জনি বিবাহিত জীবনে তিন কন্যা সন্তানের জনক। তার পরিবার বলেছেন অন্তত লাশটি পাওয়া গেলে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই ঘটনার পরিসমাপ্তি ঘটিয়ে কিছুটা হলেও শান্তনা পাবেন তারা। জানা গেছে, মানষিক ভাবে অসুস্থ জনি চট্টগ্রাম শহরের কাতালগঞ্জ আনিকা ক্লাবে সামনে একটি টং দোকানে চা, পান সিগেরেট বিক্রি করতেন। পারিবারিক অশান্তির মধ্যে তিনি গত ২ জুলাই কালুঘাট এসে ফেরিতে উঠে লাফিয়ে পড়েন নদীতে। সেই থেকে সকলেই তার লাশ খুজেঁ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু গত ৫দিন হয়ে গেলে এখনো লাশ পাওয়া যাইনি।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি

আর্কাইভ