শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে আরও এক মৃত কাতলা মা মাছ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে আরও এক মৃত কাতলা মা মাছ উদ্ধার
রবিবার ● ৭ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদীতে আরও এক মৃত কাতলা মা মাছ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের হালদা নদীতে এবার আরও একটি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে। ৭ জুলাই রবিবার দুপুর ১২টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইসকরম সাকর্দা খালের এলাকা থেকে মৃত কাতলা মা মাছটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। মাছটি পঁচে দূর্গন্ধ সৃষ্ঠি হওয়া স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ ইউএনও নির্দেশনায় মাছটিকে মাটি চাপা দেয়। এব্যাপারে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, রবিবার দুপূুর ১২ টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইসকরম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাকর্দা খালে ১টি মৃত কাতলা মা মাছ ভেসে ওঠে যার ওজন প্রায় ১২ কেজি। তিনি আরো বলেন, এই নিয়ে গত দুই সপ্তাহে হালদা নদীতে ১টি ডলফিন ও এপর্যন্ত ৬ টি মা মাছের মৃত্যু হয়। যার হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষনসহ সবধরনের ধংসাত্মক কর্মকান্ড নদীতে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি জানান।

রাউজানে রাসেল ভাইপার আতঙ্কে অজগর সাপকে পিটিয়ে মারল জনতা

রাউজান :: দেশজুড়ে এখন আতঙ্কের নাম বিষাক্ত সাপ রাসেল ভাইপার। রাসেল ভাইপার মনে করে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে ৩নম্বর ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় বড় অজগর সাপটিকে পিটিয়ে হত্যা করা হয়। জানা যায়, শনিবার সকালে পাশ্ববর্তী গ্রামে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। এই খবরে আতঙ্ক ছড়িয়ে গোটা এলাকাজুড়ে। বাড়ির পাশে অজগর সাপটি দেখতে পেলে বাড়ি লোকজন চিৎকার শুরু করলে। এলাকার লোকজন এগিয়ে এসে অজগর সাপকে রাসেল ভাইপার মনে করে পিটাতে শুরু করেন। এতে ঘটনাস্থলে অজগরটি মারা যান। এব্যাপারে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, রাসেলস ভাইপার বৈজ্ঞানিক নাম (Daboia russelii) যা Viperidae গোত্রের একটি বিষাক্ত প্রকৃতির সাপ। এটি আমাদের দেশে স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। এটি একটি নিরীহ প্রজাতির বিষাক্ত সাপ। কেউ একে বিরক্ত না করলে এটি সাধারণত মানুষকে আক্রমণ করেনা। সাপ বাস্তুতন্ত্রের খাদ্যশৃখলে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে পাশাপাশি বিভিন্ন বিষাক্ত প্রকৃতির সাপের বিষের জীবনরক্ষাকারী মহামূল্যবান অ্যান্টিভেনম ও সাপের বিষ থেকে তৈরি করা হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অ্যান্টিভেনম রিসার্চ সেন্টারে রাসেলস ভাইপারের অ্যান্টিবডি উৎপাদনের গবেষণা চলমান। এছাড়া আমাদের মধ্যে সাধারণত যেকোনো সাপ দেখলেই বিষাক্ত সাপ মনে করে পিটিয়ে মারার একটি প্রবনতা রয়েছে। তাই, আতঙ্কের নামে নির্বিচারে সাপ পিটিয়ে না মেরে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন জানান, সাপের কামড়ে শনিবার সকালে একজনের মৃত্যু হয়েছে এছাড়া একজন আহত হয়েছে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে রাসেল ভাইপার সাপের আতঙ্কে বিরাজ করে। অজগর সাপটি রাসেল ভাইপার মনে করে এলাকার লোকজন পিছিয়ে মেরেছে বলে জানতে পারি।





আর্কাইভ