বুধবার ● ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাইয়ের মৃত্যু
ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাইয়ের মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাটক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (বড়ইকান্দি) গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা যায়, বড়ইকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিনের বড় ছেলে আব্দুর রশিদ (৫৫) এর সাথে ছোট ভাই আব্দুল হেকিম (৪৫) এর পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই মাঝে বুধবার বিকেলে বাড়ির পাশেই বড় ভাই আব্দুর রশিদের পাটক্ষেতে ছোট ভাই আব্দুল হেকিমের গরুর দুটি বাছুর গিয়ে পাটগাছ খেতে থাকে। এসময় পাটক্ষেত থেকে সেই বাছুর দুটিকে ধরে বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে বড় ভাই আব্দুর রশিদ। কিছুক্ষণ পর বাছুর দুটি নিয়ে যেতে খবর দেয় ছোট ভাই আব্দুল হেকিমের কাছে। খবর পেয়ে আব্দুল হেকিম উত্তেজিত হয়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই আব্দুর রশিদের পেটে কুপ দেয়। এতে বড় ভাই আব্দুর রশিদ গুরুতর আহত হলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।
নিহতের ছেলে মুরাদ মিয়া বলেন, আমার বাবা তো চাচার সাথে কোন খারাপ কিছু করে নাই। গরুগুলো আমাদের পাটক্ষেতে গিয়ে পাটগাছ গুলো খেয়ে ফেলে। এসময় আমার বাবা গরুগুলো ধরে নিয়ে এসে চাচাকে খবর দেয় নিয়ে যেতে। এতেই আমার চাচা রাগান্বিত হয়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। আমি এর কঠিন বিচার চাই।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।





ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা