শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়র এর বাসায় হামলা, সংসদ সদস্যর কার্যালয়ে আগুন
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়র এর বাসায় হামলা, সংসদ সদস্যর কার্যালয়ে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম নগরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাব ভাঙচুর করা হয়েছে। চশমা হিলের ওই বাসভবনে থাকতেন মহিবুলের বাবা সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও হামলা হয়। এ সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল গতকাল বিকেলে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়। এরপর মিছিলটি নগরের টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট প্রদক্ষিণ করেছে।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি পক্ষ মেয়র গলিতে ঢুকে পড়ে। শ খানেক লোক মেয়র গলির চশমা হিলে মন্ত্রীর বাসায় হামলা করেন। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরের আসবাব ভাঙচুর করা হয়।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা