শিরোনাম:
●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন : হুম্মাম কাদের চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম » হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন : হুম্মাম কাদের চৌধুরী
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন : হুম্মাম কাদের চৌধুরী

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাহী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘রাউজানবাসীর কাছে আমার প্রথমবার কিছু চাওয়া, হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন। কোনো হিন্দু পরিবারের উপর আক্রমণ হওয়া মানে আমার পরিবারের উপর আক্রমণ হওয়া। লুটকারীরা যারাই হোক না কেন তাদের বিচার জনগণকেই করতে হবে। তিনি আরও বলেন, গত ৩০ বছর ধরে আমরা রাউজানের রাজনীতি সবসময় রক্তের রাজনীতি হিসেবে দেখে আসছি। আমরা এই ২০২৪ সালে এই রক্তের রাজনীতি শেষ করে নতুন রাউজান শুরু করতে চাই। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে বলছি, আপনারা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান। আপনারা জানেন একটা বাড়ি লুট হওয়া, নির্যাতন করা সেটা কতটা কষ্টের। আওয়ামীলীগের হোক, বিএনপির হোক যেই পরিবারের হোকনা কেন যাদের উপর হয় তাদের উপর দিয়ে কী যায় আপনারা সবাই জানেন। ১৭ বছর নির্যাতিত আপনারা, সুযোগ এসেছে সেই নির্যাতন বন্ধ করা।
৭ আগস্ট বুধবার সন্ধ্যায় রাউজান পৌর সদর মুন্সিরঘাটাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গহিরাস্থ বক্সে আলী চৌধুরী জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন। একই দিন বিকালে গহিরা এলাকায় আরও একটি জনসভায় বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের চৌধুরীকে এক নজর দেখার জন্য রাউজানের প্রতিটি ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ড, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকে লোকারণ্য হয় তার গহিরাস্থ বাসভবন। বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাউজান উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ইউসূফ, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, মো. সাহেদ, মো. খোরশেদ, মো. আলী সুমন, মো. আরিফ, ছোটন, নেজাম উদ্দিন চৌধুরী, ওমার কাইয়ুম, সালাউদ্দিন, বাপ্পা, রনি, মো. জাবেদ, মো. জাহেদুল ইসলাম, জানে আলম।
এসময় উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)