শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা » পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন : নতুনধারা
প্রথম পাতা » ঢাকা » পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন : নতুনধারা
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন : নতুনধারা

--- নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ সেনা প্রধানের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সাবেক মন্ত্রী-এমপি-আমলাদের পাচারকৃত শত বিলিয়ন ডলার ফেরত আনুন এবং তা জনগণের কল্যাণে ব্যায় করুন। তা না হলে চরম অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা অসম্ভব হয়ে উঠবে। দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও আমলাদের কুশপুতুল দাহ ও সমাবেশে বক্তারা এই আহবান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা, কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, সারাদেশে শত বিলিয়ন ডলার পাচার করেছে ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সিইসি হাবিবুল আউয়াল, মোহাম্মদ এ আরাফাত, পলকসহ সকল মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি ও আমলারা। এইসকল দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারাও দুর্নীতির রামরাজত্ব তৈরি করবে। যা আমরা কোনভাবেই প্রত্যাশা করি না। আমরা চাই- দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে সকল দল ও নেতাকে দুর্নীতির বাইরে রাখতে ট্রুথ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এখন সময়ের দাবি। এই ট্রুথ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূল শাস্তি দিতে সক্ষম হলেই দেশে শিক্ষার্থীদের আন্দোলন সফল হবে। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আমরা পাচারকৃত শত বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার জন্য পরিকল্পিত পদক্ষেপের দাবির পাশাপাশি সহিংসতা- চুরি-ডাকাতি-দখল বন্ধে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র রাজনৈতিকধারা, যারা ক্ষমতায় আসবার বা থাকবার সিঁড়ি হতে যুগপৎ কিংবা মহাজোটে যোগ দেয়নি। ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্থ সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করেবিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ এসময় কৃষকদের সার-বীজ-ব্যাংক ঋণ সহজলভ্য করতে দুর্নীতিমুক্ত পদক্ষেপের দাবি জানান।





ঢাকা এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)