শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » বাংলাদেশ থেকে জুডো খেলা ধ্বংস করার কফিনে শেষ পেরাক
প্রথম পাতা » খেলা » বাংলাদেশ থেকে জুডো খেলা ধ্বংস করার কফিনে শেষ পেরাক
বুধবার ● ২০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ থেকে জুডো খেলা ধ্বংস করার কফিনে শেষ পেরাক

---

নির্মল বড়ুয়া মিলন :: (৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০১০মিঃ) বাংলাদেশে জুডো খেলার প্রধান ও সর্বোচ্চ জুডো কর্মকান্ডে উন্নয়নে কাজ করার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জুডো ফেডারেশন ৷ কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ ক্ষমতার অপব্যবহার করে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে জুডো খেলার সাথে কোন ধরনের সম্পৃক্ততা নাই এমন লোকদের দিয়ে বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারন পরিষদ গঠন করে বাংলাদেশ জুডো ফেডারেশনের গঠনতন্ত্রের ধারা ১.৭, ধারা ৬, ও ধারা ৭ যথাযতভাবে প্রতিপালন না করে অনেকটা নাম সর্বচ্ছ নিয়ম রক্ষার্থে মোঃ আবুল হোসেন হাওলাদার উপ পরিচালক, ঢাকা বিভাগ, জাতীয় ক্রীড়া পরিষদ ও রিটার্নিং অফিসারকে দিয়ে গত ৮ মার্চ ২০১৬ তারিখে বাংলাদেশ জুডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গোপন নির্বাচন করেন ৷ এতে সহ সভাপতি পদে ৪ জন সৈয়দা জান্নাত আরা, মোহাম্মদ ইসলাম বেবী, মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির ও রওশন অখতার ছবি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন ৷ এদের কারোরই জুডো খেলার সাথে সম্পৃক্ততা নাই, জুডো খেলা কি তার কোন অভিজ্ঞতা নাই ৷
সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন একেএম সেলিম ৷
যুগ্ম সম্পাদক পদে দু’জন সৈয়দ আলী আনোয়ার ও আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম এডভোকেট বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন৷ যুগ্ম সম্পাদকের মধ্যে ২য় জন জুডো খেলোয়াড় হিসেবে নিজেকে দাবি করলেও আজ পর্যন্ত কোন ধরনের জুডো খেলার সাথে সম্পৃক্ত এমন প্রমাণ দেখাতে পারেন নাই, জানা গেছে তার খুটির জোর বর্তমান সভাপতি এস.কে আবু বাকের ৷
কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন মোঃ সাবি্বর আহমেদ ৷
এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১৪ জন সদস্য হলেন সৈয়দ আলতাফ হোসেন টিপু, মোঃ আবু বকর ছিদ্দিক, বিজন বড়ুয়া, মোস্তফা কায়ছার, এস মুস্তাকিম সবুজ, আবু আব্দুল্লাহ আল শফি, মোঃ সালাউদ্দিন ভুঁইয়া, আ ফ ম আশাফুদ্দৌলা, শেখ মঈন উদ্দিন, বিকাশ সাহা, মাহবুবা বেগম, মাসুদ রানা এরশাদ, সৈয়দা মরিয়ম তারেক ও মোঃ সাইফুল ইসলাম কালু ৷
১৪ জন সদস্যদের মধ্যে একমাত্র মোঃ আবু বকর ছিদ্দিক ব্যতিত বাকি ১৩ জনের কারোরই জুডো খেলার সাথে সম্পৃক্ততা নেই ৷ তারা কেউ জুডো’র অর্থ কি তাও জানেন না ৷
এমনিতেই গত ১০ বছর যাবত জুডো ফেডারেশনে বন্ধ্যাত্ব বিরাজ করছে ৷ তার উপরে ২৭ জনের নব গঠিত জুডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে মাত্র ৪ জন প্রাক্তন জুডো খেলোয়াড় রয়েছে ৷ বাকি ২৩ জন রাজনৈতিক পরিচয়ে, দুই একজন রয়েছেন বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক৷ এদের মূল উদ্দেশ্য ফেডারেশনের ব্যানারে পদ পদবী দখল করে বিদেশ ভ্রমন করা এবং ফেডারেশনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাক্তি স্বার্থ উদ্ধার করা ইত্যাদি ৷
বাংলাদেশে একমাত্র ঢাকা শহর ব্যতিত অন্যান্য জেলা শহর গুলিতে জুডো’র যে সমস্ত ক্রীড়া সংগঠক রয়েছেন তাদের ক্রীড়া বিমুখ করে রাখা হয়েছে ৷ যে সমস্ত স্থানে জুডো প্রশিক্ষকদের নিজ উদ্যোগে জুডো খেলার প্রশিক্ষণ চালু ছিল সে সব স্থানে বিগত ১০ বছর যাবত প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশ জুডো ফেডারেশনের অতিক্ষমতা লোভী সভাপতি এস.কে আবু বাকের এর ক্রীড়া বিমুখতার কারণে ৷ বর্তমান বাংলাদেশ জুডো ফেডারেশনে যে কমিটি নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেছেন এই কমিটি জুডো ফেডারেশনের উন্নয়নের পরিবর্তে জুডো খেলার পোশাক (জুডোগী) পরিধান করিয়ে বাংলাদেশ থেকে জুডো খেলাকে চিরতরে ধ্বংস করে কফিনে ভরে কবরে পাঠানোর শেষ প্যারাক ঠুকে দেওয়ার চুড়ান্ত কমিটি বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন জুডো খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৷
অনতিবিলম্বে বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস.কে আবু বাকেরকে অপসারন করে এই ধরনের জুডো খেলা বিষয়ে অনভিজ্ঞ ভুঁয়া ক্রীড়া সংগঠকদের দ্বারা গঠিত জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতাবলে কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে প্রাক্তন জুডো খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারী ও জুডো খেলার সংগঠকদের নিয়ে নতুন একটি জুডো বান্ধব কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন প্রাক্তন জুডো খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৷
মুলতঃ বাংলাদেশ জুডো ফেডারেশনের এই শোষনীয় অবস্থার জন্য দায়ী কথায় কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বিক্রি করে চলা নড়াইলের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস.কে আবু বাকের ৷ যাকে নড়াইল জেলা আওয়ামীলীগ কয়েক বছর আগে অশোভনীয় দাম্ভিক আচরণ ও ক্ষমতার অপব্যবহারের জন্য অবাঞ্চিত ঘোষনা করেছে ৷ এস.কে আবু বাকের এর কারণে জুডো ফেডারেশন ধ্বংস হয়ে গেছে, কফিনবন্দী হয়ে গেছে বাংলাদেশের জুডো খেলা ৷
আন্তর্জাতিক অঙ্গনে জুডো ইউনিয়ন অব এশিয়া ও আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সদস্য পদ হারিয়েছে বাংলাদেশ জুডো ফেডারেশন যা বলার অপেক্ষা রাখেনা ৷
আগামী ২০ ও ২১ মে ২০১৬ তারিখে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়াম, মিরপুর, ঢাকায় ৩৩তম জাতীয় জুডো প্রতিযোগীতা- ২০১৬ আয়োজন উপলক্ষে ৯টি উপকমিটি গঠন করা হয়েছে ৷

এতেও স্থান হয়নি প্রাক্তন জুডো খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারী ও জুডো’র সংগঠকদের ৷

টুর্ণামেন্ট কমিটির ২৮ জন, যার মধ্যে জুডো’র আছে মাত্র ৭ জন, স্যুভিনার প্রকাশ ও স্পন্সর সংগ্রহ কমিটি ৬ জনের মধ্যে জুডো’র ২ জন, অর্থ কমিটি ৫জনের মধ্যে জুডো’র কেউ নাই, আইন শৃংখলা কমিটি ৭ জনের মধ্যে জুডো’র কেই নাই, বাসস্থান, সাজসজ্জা, আপ্যায়ন, যানবাহন সংক্রান্ত কমিটি ১০ জনের মধ্যে গুডো’র ২ জন, প্রাথমিক চিকিত্‍সা কমিটি ৪ জনের মধ্যে জুডো’র কেউ নাই এবং মিডিয়া ও প্রচার কমিটি ৫ জনের মধ্যে জুডো’র কেউ নাই ৷
উল্লেখিত কমিটি গুলোতে জুডো খেলার সাথে সম্পৃক্ত কেউ না থাকার বিষয়ে জুডো ফেডারেশনের সাধারন সম্পাদক একেএম সেলিম বলেন, আবু আব্দুলাহ আল শফি, যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদারের লোক, সৈয়দ মরিয়ম তারেক (ফটো সাংবাদিক তারেকের স্ত্রী) ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের লোক, বিজন বড়ুয়া জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাসের লোক আর অন্যান্য যারা জুডো’র সাথে সম্পৃক্ত নাই তারা কোন না কোন মন্ত্রী বা এমপির লোক, ভাই আমি ভীষণ চাপে আছি ৷
জনমনে প্রশ্ন তাহলে প্রাক্তন জুডো খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারী ও জুডো’র ক্রীড়া সংগঠকরা কাদের লোক ?





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)